শাহরুখ খান ও তার পরিবার ’মান্নাত’ ছাড়ছেন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৭ পূর্বাহ্ণ

শাহরুখ খান ও তার পরিবার ’মান্নাত’ ছাড়ছেন

ছবি সংগৃহীত

শাহরুখ খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয়, বরং এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন কিংবা দীপাবলি উপলক্ষে হাজার হাজার ভক্ত ‘মান্নাত’র গেটের সামনে ভিড় করেন, তার এক ঝলক দেখতে। কিন্তু এবার সেই ‘মান্নাত’ ছেড়ে গেছেন গোটা খান পরিবার!

জানা গেছে, ‘মান্নাত’ ছাড়ার মূল কারণ হল বাড়ির সংস্কার। শাহরুখ ৃৃখান ও তার পরিবার বর্তমানে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পাড়ি জমিয়েছেন। ওই অ্যাপার্টমেন্টের চার তলা লিজে নিয়েছেন কিং খান। সংস্কারের সময়কালে পুরো পরিবার সেখানে অবস্থান করবেন।

সোমবার থেকেই শুরু হয়েছে বাড়ি পাল্টানোর কাজ। প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ভাড়া নেওয়া এই ফ্ল্যাটে শুধু খান পরিবার নয়, তাদের নিরাপত্তা কর্মী এবং পরিচারকরাও থাকবেন। শাহরুখ ও গৌরী তাদের অফিসিয়াল কাজকর্মও এখান থেকেই পরিচালনা করবেন। এই ফ্ল্যাটটির জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে শাহরুখকে।

বাড়ির সংস্কারের কাজ মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও, কাজের অগ্রগতি দেখে শাহরুখ পরিবার এপ্রিলেই নতুন বাসায় চলে গেছেন। ৭ এপ্রিল ফিল্মিজ্ঞান কর্তৃক শেয়ার করা একটি ভিডিওতে শাহরুখ এবং তার পরিবারকে নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওতে সুহানা একটি উজ্জ্বল হলুদ চুড়িদারে এবং শাহরুখ একটি সাদা শার্ট পরিহিত অবস্থায় নতুন বাড়িতে প্রবেশ করছেন। তবে বাকি সদস্যদের স্পষ্টভাবে দেখা যায়নি।

নতুন এই বাড়িটি মান্নাতের মতো বিশাল না হলেও, সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। আপাতত আগামী দুই বছর শাহরুখের নতুন ঠিকানা হবে এই অ্যাপার্টমেন্ট।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us