নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ২:১২ অপরাহ্ণ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজকে প্রদত্ত স্মারকলিপিতে গোপালগঞ্জে সেনাবাহিনীসহ পুলিশ প্রশাসনের মানবাধিকার লংঘনের মত অপরাধে লিপ্ত থাকার গুরুতর অভিযোগের সরেজমিন তদন্ত এবং ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার নির্দেশ কে দিয়েছিল সে তথ্যও উদঘাটনের আহবান জানানো হয়েছে। ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’ নামক একটি সংস্থার প্যাডে ডেমক্র্যাটিক পাটির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ-সহ কম্যুনিটির বিশিষ্টজনেরা এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বলে ২৪ জুলাই এ সংবাদদাতা জানতে পেরেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, গোপালগঞ্জে সেনাবাহিনী কর্তৃক অকথ্য নির্যাতনের ধারাবিবরণী এবং গুলিতে ২১ জনের প্রাণহানীর কথাও। হাত-পা বাধা লোকজনকে বেধড়ক পেটানোর পর গুলি করে হত্যার মত জঘন্য অপকর্মে জড়িত সেনাবাহিনীসহ পুলিশের কোন কোন কর্মকর্তা বলেও উল্লেখ করা হয়েছে। অপরদিকে, গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা দেশত্যাগের পর শতশত নীরিহ মানুষ (যার অধিকাংশই শেখ হাসিনার সমর্থক) কে প্রকাশ্যে হত্যা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে এবং এখনো অব্যাহত রয়েছে, এহেন অপকর্ম প্রতিরোধ দূরের কথা, একজনকেও গ্রেফতারের ঘটনা ঘটেনি। অথচ সেনাবাহিনীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর ক্ষমতা দেয়া আছে।
বিচার বহির্ভূত হত্যাকান্ড চলতে থাকায় সারা বাংলাদেশের মানুষ সন্ত্রস্ত্র। এহেন অবস্থার অবসান জরুরী বলে মন্তব্য করা হয়েছে স্মারকলিপিতে।
Posted ২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর