বিএমএএনএর সম্মেলন: সভাপতি ডা. আয়েশা, সেক্রেটারি ডা. মোর্শেদ

ফ্লোরিডা সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ

বিএমএএনএর সম্মেলন: সভাপতি ডা. আয়েশা, সেক্রেটারি ডা. মোর্শেদ

সভাপতি ডা. আয়েশা, সেক্রেটারি ডা. মোর্শেদ।

‘বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা’র (বিএমএএনএ) চারদিনব্যাপী বার্ষিক কনভেনশন হলো (২৪-২৭ জুলাই )সানসাইন স্টেট ফ্লোরিডার অরল্যান্ডোতে। সম্মেলনে নয়া কমিটির সভাপতি ডা. আয়েশা সিকদার এবং সেক্রেটারি ডা. আহমেদ মোর্শেদকে পরিচয় করিয়ে দেয়া হয় বিপুল করতালির মধ্যে।
সংগঠনের সভাপতি ডাক্তার বশির আহমেদের সভাপতিত্বে এবং ডাক্তার হাসান জামান ও ডাক্তার মোশাররফ হোসেনের আহ্বানে এবারের সম্মেলনে সবচেয়ে বেশী চিকিৎসক অংশ নিয়েছিলেন বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার শফিউল হাছান সহ বেশ কয়েকজন ফাউন্ডিং মেম্বারও এবার উপস্থিত ছিলেন।

সম্মেলনে এওয়ার্ডপ্রাপ্তরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

কনভেনশনের প্রাণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলা ফোরাম, বর্নাঢ্য সাহিত্য আসর। চিকিৎসক কথা -সাহিতি‍্যকরা এবার তাদের প্রকাশিত বই নিয়ে উপস্থিত ছিলেন । সম্মাননা জানানো হয় ডাক্তার রিয়াজ চৌধুরী, ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার ওয়াসিম হাঁফিয, বাংলাদেশের বিশিষ্ট কার্ডিওলজি সার্জন ডাক্তার ফারুক আহমেদ ও বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগমকে।

সম্মেলনে অংশগ্রহণকারিগণের কয়েকজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিভিন্ন পর্বের সমন্বয় করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডা. বশির আহমেদ, নিকট অতীতের প্রেসিডেন্ট ডা. জামালউদ্দিন, বিদায়ী সেক্রেটারি ডা. ইউসুফ আল মামুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক-ডা. তানভির হোসেন, সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক-ডা. ফেরদৌসি শিল্পী, যুববিষয়ক সম্পাদক ডা. সাজিব হাসান, বিদায়ী কমিটির সদস্য ডা. মাহমুদা আলম কলি, ডা. আদিবা আঞ্জুম গীতি এবং ডা. এ সিদ্দিক।

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us