বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ
সহজ-সরল প্রবাসীদের সাথে প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি, ৫/৬ নাম ব্যবহার করে মর্টগেজ প্রতারণা ইত্যাদি ক্রাইমে লিপ্ত ব্যক্তিরা আবারো কম্যুনিটির সভা-সমাবেশ এবং দূতাবাসেও হাজির হচ্ছে। কনভিক্টেড ক্রিমিনালরাই এখোন ‘অশান্তির জনক’ মুহম্মদ ইউনূসের শেষ ভরসা বলে প্রতিয়মান হচ্ছে নিউইয়র্ক অঞ্চলে। ইমিগ্রেশনের স্ট্যাটাসহীন এসব ক্রিমিনাল সন্তর্পণে দাপিয়ে বেড়াচ্ছে বিশেষ মতলবে অনুষ্ঠিত সভা-সমাবেশে।
এমনকি আইনী পরামর্শ প্রদানেও ঔদ্ধ্যত্ব দেখাচ্ছে। এ অবস্থায় ক্রিমিনালরা নতুন করে প্রতারণার ফাঁদ পাতছে। কারণ, ৮/১০ বছর আগে যারা যুক্তরাষ্ট্রে ছিলেন না তারা তো এই ক্রিমিনালদের ভয়ংকর আচরণ সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেননি। নবাগতরা সংঘবদ্ধ ক্রিমিনাল চক্রের কবলে পড়ছেন বলে শোনা যাচ্ছে। সুতরাং সাধু সাবধান। নিজেরই বৈধতা নেই, নির্দিষ্ট সময় অন্তর ফেডারেল অথরিটির অফিসে হাজিরা দিতে হচ্ছে, পায়ে বিশেষ যন্ত্র লাগিয়ে মনিটরিং চালাচ্ছে অথরিটি, তেমন ক্রিমিনালদের আইনী পরামর্শ কিংবা ‘মহৎ কাজের কাঠামো’ উপস্থাপনের নেপথ্যের মতলবী ব্যাপারগুলো সচেতন প্রবাসীরা অনুধাবনে সক্ষম হলেও দলকানা অথবা একেবারেই নবাগতরা ফাঁদে পড়ছেন। ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)কে এদের তথ্য বিস্তারিতভাবে জানানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর এক্ষেত্রে ফোন করতে হবে ৮৬৬-৩৪২-৪২২৩ নম্বরে। উল্লেখ্য, কম্যুনিটির জন্যে বিপজ্জনকদেরকেও খুঁজছে আইস। এক্ষেত্রে আইসকে সহায়তাকারির তথ্য গোপন রাখার অঙ্গিকারও করেছে ট্রাম্প প্রশাসন।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর