কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫১ পূর্বাহ্ণ

কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

ফাইল ছবি

সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়—

কাতারের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

বাংলাদেশ সরকার কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে।

ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত বিধি-বিধানকে অগ্রাহ্য করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তাই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us