নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৬ পূর্বাহ্ণ
সম্বর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণের সাথে বিএনপি নেতৃবৃন্দ। ছবি-বিডি প্রতিদিন।
সদ্য-স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের টুটি চেপে ধরে একদলীয় স্বৈরশাসন জারির পর জাতির ক্রান্তিকালে অবিস্মরণীয় ভ’মিকায় অবতীর্ণ হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সময়ের পরিক্রমায় দীর্ঘ ৫০ বছর পর আবারো বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র পুন;প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে তারেক রহমানের অপরিসীম প্রয়োজনীয় বোধ করছে বাংলাদেশ। সে আলোকে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে ঢাকায় তারেক রহমানের আসন্ন প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্রস্থ ‘বাংলাদেশী জাতীয়তাবাদি পরিবার’। বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট প্রধান অতিথির ভাষণে এমন অভিমত পোষণ করে আরো বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের পরই বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার প্রত্যাশা পূরণের পথ সুগম হবে। বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এম এ বাতিন বলেন, আসন্ন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্তরা নানা ক’টচাল চালাচ্ছে। মবক্র্যাসির মাধ্যমে জনজীবনকে বিষিয়ে তুলছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিতরা সেই ষড়যন্ত্রের বিষবাস্প ধুলিসাত করে দেবে তারেক রহমান ঢাকায় অবতরণের পরই।
বিজয় সমাবেশে বক্তৃতা করছেন এম এ বাতিন। ছবি-বিডি প্রতিদিন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদি পরিষদ, যুক্তরাষ্ট্রের সভাপতি সৈয়দ গৌছ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সোলায়মান। বিশেষ সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, সেক্রেটারি সুরুজ্জামান, বিএনপি নেতা ডা. সবুর, ইঞ্জিনিয়ার এম এ খালেক, ছাত্রদলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা এমরান শাহ রন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহজাহান শেখ, রিজওয়ানা রাজ্জাক সেতু, জাহেদ হাসান সুমন, শেখ আনসার আলী, মোহাম্মদ রিপন, গোলাম হোসেন, ফজলুর রহমান, আনোয়ারুজ্জামান হ্যাপি প্রমুখ।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর