সংবাদ সম্মেলনের পরই

এটর্নী গেহি অর্থ ফিরিয়ে দিলেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৩৯ পূর্বাহ্ণ

এটর্নী গেহি অর্থ ফিরিয়ে দিলেন

সংবাদ সম্মেলনের পরদিনই সমুদয় অর্থ ফিরিয়ে দিলেন এটর্নী নরেশ গেহি। বাংলাদেশী আমেরিকান হাসান মাহমুদের মামলা পরিচালনার ফি নেয়ার পর কোন পদক্ষেপই নেননি এটর্নী গেহি-এমন অভিযোগে ৫ এপ্রিল সংবাদ সম্মেলন করেন হাসান মাহমুদ। সে সময় হাসান আরো অভিযোগ করেন যে, চুক্তি অনুযায়ী পুরো ৯ হাজার ডলারই পরিশোধ করেছি্। কিন্তু ট্রায়াল কোর্টে কোন কাজই করেনি। উল্টো আমাকে হুমকি দিয়েছেন ইমিগ্রেশনের। হাসান অন রেকর্ড আরো অভিযোগ করেন যে, কাজ না করায় প্রদত্ত অর্থ ফেরৎ চাইতে গেলে তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। এমন আচরণের তথ্য ১১৫ প্রেসিঙ্কটে আনুষ্ঠানিকভাবে (২০২৬-১১৫-১২১৭) জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের পরদিন ৬ এপ্রিল দুপুরে কম্যুনিটি লিডার ও ব্যবসায়ী আসেফ বারি টুটুলের মধ্যস্থতায় এটর্নী গেহি ফি বাবদ নেয়া সমুদয় অর্থ ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদকে। বিষয়টি কম্যুনিটিতে চাউর হয়েছে ফুটেজের মাধ্যমে। উল্লেখ্য, নরেশ গেহি হচ্ছেন জ্যাকসন হাইটসে(৭৪-০৯ ৩৭ এভিনিউ) বারি টাওয়ারের ২০৫ নম্বর স্যুইটের ভাড়াটে। সংবাদ সম্মেলনে হাসান মাহমুদের পাশে ছিলেন আলমগীর হোসেন, শক্তিদাস গুপ্ত, এমডি রহমান স্বপন, কাজী মনিরুল ইসলাম।
হাসান মাহমুদের মত আরো ভিকটিম রয়েছেন, তারা এখোন হাসানের পন্থা অবলম্বন করবেন বলে শোনা যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us