রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের পিকনিক ৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৪৬ পূর্বাহ্ণ

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের পিকনিক ৫ জুলাই

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, নিউইয়র্ক ইনক এর কার্যকরী পরিষদের সভা ৫ এপ্রিল জ্যাকসন হাইটস’র নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। সভায় সংগঠনের নতুন কমিটির কাছে বিগত দুই বছরের হিসাব বুঝিয়ে দেন সংগঠনের কোষাধ্যক্ষ আবু ছাদেক। নতুন কমিটির ইফতার মাহফিলের হিসাব পেশ করা হয় এবং রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর ক্রয়কৃত কবরস্থানের সার্টিফিকেট নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়। এই কবর চাঁদপুরবাসীর সকলের জন্য উন্মুক্ত থাকবে। গত রমজানে চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে অন্ধ হাফেজ এবং গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক এর পক্ষ থেকে।

সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি মু ফখরুল ইসলাম মাছুম। তিনি বলেন, এই সংগঠন আমাদের সকলের প্রাণের সংগঠন। সংগঠনের উন্নতি সমাজের কল্যাণই আমাদের একমাত্র কাম্য। এছাড়া কে কি বললো, কে কি করলো-এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমরা কি করতে পারলাম।

বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মনির, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হামিদ,সহ-সভাপতি মোঃ কবির,সহ-সভাপতি মোবারক হোসাইন,সহ-সভাপতি মোঃ রেজাউর রহমান রাজু, সহ-সভাপতি মিঞা ওবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রুমান, সাংগঠনিক সম্পাদক রাজন হাসান, জাহাঙ্গীর তরফদার।

সভায় গৃহিত সিদ্ধান্ত সমূহ:
১.আগামী ৫ জুলাই লং আইল্যান্ড’র হেকশ্চার স্টেট পার্কে সংগঠনের পিকনিক অনুষ্ঠিত হবে,
২. চাঁদপুরে গরিব এবং অসহায় ব্যক্তিদের জন্য প্রতিবছর দুটি করে ঘর নির্মাণ করে দেওয়া হবে (এই প্রোগ্রামে চাঁদপুরের যে কোন ভাই বোন অংশগ্রহণ করতে পারবেন)।

এ সময় কবর পরিচালনা কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির সদস্যরা হলেন মোঃ ফখরুল ইসলাম মাছুম, নূরে আলম মনির, মোঃ কবির, আক্তার হামিদ, মোঃ রেজাউর রহমান রাজু, মিঞা ওবায়দুর রহমান, মোঃ মাহাবুবুর রহমান, হাসান মাহমুদ সোহেল, আবু ছাদেক। উল্লেখ্য, এই কবর চাঁদপুরবাসীর অসহায় মানুষদেরকে বিনামূল্যে দেওয়া হবে।

সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হামিদ, সহ-সভাপতি মোঃ কবির, মোবারক হোসাইন, মোঃ রেজাউর রহমান রাজু, মিঞা ওবায়দুর রহমান, মোঃ মিজানুর রহমান এবং মকসেদুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল,সহ-সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রুমান, ডাক্তার মোঃ মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আবু ছাদেক,সাংগঠনিক সম্পাদক রাজন হাসান,প্রচার সম্পাদক নূর হোসাইন,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, সাহিত্য সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানারা কবির,সাংস্কৃতি সম্পাদিকা ফারহানা আক্তার শিমু, ক্রীড়া সম্পাদক মোঃ জাকির হুসাইন,দপ্তর সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য নূরে আলম মনির,ফাতেমা আক্তার,ফরহাদ প্রধান,ফজল এলাহী রুম্মান,মাহমুদুল হাসান,মাসুদ আলম,মনসুর আলম ইমন,এমদাদুল হক,মোঃ এম হাসান, হাসানুজ্জামান, কাউসার আলম, কাওসার পাটোয়ারী ,হুমায়ুন কবির,সাহাবুদ্দিন সাহিন,জাহাঙ্গীর তরফদার,শাহিন আহমেদ ডালি, এস এম সিকান্দার খান, মোঃ বিল্লাল হুসাইন, ফয়েজ আমিন তালুকদার, আবু বি সিদ্দিক মিসরী, অ্যাডভোকেট হাফিজুর রহমান।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আক্তার হামিদ এবং সহ-সভাপতি মিঞা ওবায়দুর রহমানের আব্বা ও আম্মা বাংলাদেশে ইন্তেকালে ওনাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us