নাটক দেখতে বেইলি রোডে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:০৭ পূর্বাহ্ণ

নাটক দেখতে বেইলি রোডে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

এবার শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন তারা নাটক দেখছেন।’

এর আগে ৩ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে হলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সেখানে ইংরেজি সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি’ দেখেন তারা।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে- এটা মিলনায়তনে প্রবেশের পর শিশু দর্শক ও অভিভাবক জানার পর তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও তার পরিবার যখন মঞ্চে উঠেন তখন পুরো মিলনায়তনে দর্শকরা করতালি দিয়ে অভিনন্দন জানায়।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘নাটক দেখা বিনোদনের জন্য নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। পরে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।’

শিকড় চিলড্রেন থিয়েটার প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্পের এই শিশুতোষ নাটকটি নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us