‘আওয়ামী লীগ আইলো’ বললে ‘লাল-স্বাধীনতাওয়ালারা’ও পালাবে

শিতাংশু গুহ   প্রিন্ট
বুধবার, ২৩ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

‘আওয়ামী লীগ আইলো’ বললে ‘লাল-স্বাধীনতাওয়ালারা’ও পালাবে

শিতাংশু গুহ।

জুলাই ৩৬ কোন বিপ্লব ছিলোনা না, এটি ছিলো একটি ষড়যন্ত্র। ড. ইউনুস সরকার-এর কোন আইনগত বৈধতা নেই, এটি অবৈধ সরকার। গোপালগঞ্জ ঘটনার পর ড. ইউনূসের পদত্যাগ করা উচিত, তার হাত রক্তে রঞ্জিত। গতবছর ৮ আগষ্টের পর সকল হত্যাকান্ডের জন্যে বাংলাদেশে ড. ইউনূসের বিচার হবে তা প্রায় নিশ্চিত। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর দেয়ার ষড়যন্ত্র করে ড. ইউনুস রাষ্ট্রদ্রোহিতা করেছেন। গত এক বছরে ড. ইউনুস সরকারের কোন অর্জন নেই, তবে ‘তুমি কে. আমি কে, জঙ্গি, জঙ্গি’-ইউনুস জঙ্গিদের নেতা এবং তিনি বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করেছেন-এটি তাঁর অর্জন। মব ভায়োলেন্স ইউনুস সরকারের একমাত্র পন্থা, ড. ইউনুস সেটিকে আর্মী ভায়োলেন্স-এ পরিণত করেছেন। দেশের সেনাবাহিনী-নৌবাহিনী এখন গোপালগঞ্জে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে। বুট চাপা দিয়ে মানুষ হত্যা, লাশকে টেনে-হিঁচড়ে ট্রাকে তোলা, ‘গুলি চালা-চালাইছি স্যার’- এসবই সেনাবাহিনী ও ড. ইউনুস সরকারের সাফল্য।

আওয়ামী লীগ সরকারের দোষের অন্ত নাই, তারা ১৭বছরে ২০বিলিয়ন ডলার লুট করেছে। বর্তমান সরকার ১০মাসে ২০ বিলিয়ন ডলার খেয়ে ফেলেছে, এটি তাদের সাফল্য। আওয়ামী লীগ সরকার স্বৈরাচার হলে ইউনুস সরকার স্বৈরাচারের বাপ। আওয়ামী লীগ ৭৭ বছরের একটি পুরানো দল, এর ভিত্তি দেশের মাটির ভেতরে প্রোথিত, এঁরা মাটি ফুঁড়ে বের হয়। ১৯৭৫ ও ২০০১-২০০৫-এ আমরা তা দেখেছি। আওয়ামী লীগের গত ১৭বছরের শাসনকালের নেতারা হয়তো হারিয়ে যাবেন, কিন্তু বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগকে নিয়ে ইউনুস সরকার যা করছে তা আমাদেরকে পাকিস্থানী আমলের কথা মনে করিয়ে দেয়? ইয়াহিয়া খান আওয়ামী লীগকে ব্যান্ড করেছিলো, আওয়ামী লীগ দেশ স্বাধীন করে ফিরেছে। এবার নিষিদ্ধের পর হয়তো আর একবার দেশ স্বাধীন করে দেবে। একটা সময় আসবে যখন ‘আওয়ামী লীগ আইলো’ বললে ‘লাল-স্বাধীনতাওয়ালারা’ পালানোর জায়গা পাবেনা।

সদ্য জামাত একটি বড় সমাবেশ করেছে বলে অনেকেই মন্তব্য করছেন। বাংলাদেশে টাকা দিয়ে বড় সমাবেশ করা কোন ব্যাপার না? প্রফেসর ইউনুস তো বিদেশী মাধ্যমে বলেই দিয়েছেন যে, বাংলাদেশে টাকা দিয়ে ভোট বেচাকেনা হয়? নোবেল বিজয়ীর কথা সত্য হলে দেশে টাকা ও বিরানী দিয়ে লোকও আনা যায়? জামাতের মাদ্রাসার ছাত্ররা আছে, জঙ্গিরা আছে, টাকা আছে, বিরানি আছে, লোক তো হবেই। তবে সুষ্ঠূ ভোট হলে ৩%-৪%ই থাকবে। এজন্যেই জামাত নির্বাচন চায়না, কারণ তারা এ অবৈধ সরকারের অংশ। তবে তারা ‘পিআর’ নামক নুতন এক ‘কৌশল’ আমদানি করতে চাইছে, যাতে ৩%-৪% ভোট পেলেও ৯/১২জন এমপি পেতে পারেন? জনগণ অবশ্য এদের চালাকি বুঝে গেছে, তাই ওতে কাজ হবেনা। নির্বাচনে জয় না পেলে নির্বাচন কেন, তাই জামাত-এনসিপি নির্বাচন বানচালের নুতন ষড়যন্ত্র করছে, গোপালগঞ্জ আক্রমন-এর অংশ।

বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা’-বিখ্যাত ডায়লগ। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের বেতনভুক কর্মচারী, তাদের সাংবিধানিক দায়িত্ব ছিলো শেখ হাসিনা সরকারকে রক্ষা করা, তাঁরা উল্টোটা করেছেন, তারা শেখ হাসিনা’র কথা শুনেননি, তারা শুনেছেন ভলকার টার্ক ও ডোনাল্ড লু’র কথা। কারণ জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে চাকুরী। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে চাকুরী রক্ষার জন্যে এঁরা সীমান্ত ছেড়েও চলে আসতে পারে। সেনাবাহিনীতে চাকুরীর মূল লক্ষ্য কি জাতিসংঘ বাহিনীতে চাকুরী? সামনে নির্বাচিত সরকার এলে এটি নিয়ে চিন্তাভাবনা করা দরকার। সেনাবাহিনীর বেতন বাড়িয়ে এটি বন্ধ হওয়া উচিত। এবার গোপালগঞ্জ হত্যাযজ্ঞের পর সেনাবাহিনীর ভাবমুর্ক্তি অনেকটা ক্ষুণ্ন হয়েছে, অসংখ্য অভিযোগ গেছে। বলা হচ্ছে, যারা নিজদেশে নিরস্ত্র জনগণকে হত্যা করতে পারে, তাঁরা কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে স্থান পেতে পারে? ড. ইউনুস প্রতিরক্ষা উপদেষ্টা, তাঁকে গোপালগঞ্জ হত্যাকান্ডের দায় নিতে হবে বৈকি।

ছবির ক্যাপশন-শিতাংশু গুহ
শিতাংশু গুহ।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us