কৃষকের জন্যে টাম্পের ১২ বিলিয়ন ডলারের প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ণ

কৃষকের জন্যে টাম্পের ১২ বিলিয়ন ডলারের প্যাকেজ

কৃষকের জন্যে ভর্তুকি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুল্কারোপের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প ১২ বিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছেন। ৮ ডিসেম্বর সোমবার ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বিসেন্ট, কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স এবং ন্যাশনাল অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেটকে পাশে নিয়ে কৃষক সম্প্রদায়কে নাজুক পরিস্থিতি থেকে উদ্ধারের জন্যে ভর্তুকি প্রদানের অভিপ্রায়ে ১২ বিলিয়ন ডলারের এই প্যাকেজ ঘোষণা করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘এখোন আমরা আবারো একটি অবস্থানে এলাম যেখানে প্রেসিডেন্ট কৃষককেও গুরুত্ব দিচ্ছেন। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমি একমাত্র প্রেসিডেন্ট যিনি কৃষকের দুর্দশার কথাও ভাবেন।’ এ সময় সেখানে কৃষক সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন। এই ঘোষণা অনুযায়ী কৃষকেরা অনুদানের চেক পাবেন ২৮ ফেব্রুয়ারির মধ্যে। শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে থেকে আবেদন জমা নেয়ার কাজ শুরু হবে বলে কৃষিমন্ত্রী জানান। উল্লেখ্য, বিদেশী পণ্য আমদানির ওপর অতিরিক্ত কর আরোপের পরিপ্রেক্ষিতে স্বল্প আয়েম মানুষের ক্ষতি পুষিয়ে নিতে ইতিমধ্যেই ম্থাাপিছু দুইশত ডলারের চেক পাঠানো হয়েছে। সেই কর্মসূচির সম্প্রসারণ ঘটিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্যেও অর্থ সহায়তার পরিকল্পনাটি ঘোষণা করা হলো। আবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে বরাদ্দকৃত অর্থ বৃদ্ধির ইঙ্গিতও দিয়েছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী গম, ভুট্টা, সয়াবিন, ধান ও তুলা উৎপাদনকারিগণের মধ্যে ১১ বিলিয়ন ডলার বিতরণ করা হবে। অবশিষ্ট এক বিলিয়ন ডলার পাবেন ফল, শাক-সব্জি-সহ অন্যান্য শস্য উৎপাদনকারিরা।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us