নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪০ পূর্বাহ্ণ
নিউইয়র্কে ৯/১১ এ সন্ত্রাসী হামলায় মাটিতে মিশে যাওয়া ট্যুইন টাওয়ারের প্রায় নিকটেই মসজিদ নির্মাণের একটি প্রকল্পের চ’ড়ান্ত অনুমোদন ঝুলে রয়েছে ১৫ বছরের অধিক সময় যাবত। এমনি অবস্থায় টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্র এলাকায় ‘ইস্ট প্ল্যানো ইসলামিক সেন্টার’ নির্মাণের একটি প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন টেক্সাসের রিপাবলিকান গভর্ণর গ্রেগ অ্যাবোট। শুধু মসজিদের বিপক্ষেই তিনি নিজের প্রকাশ্য মতপ্রকাশ করেননি, একইসাথে প্রস্তাবিত মসজিদের আশেপাশে বেশ কিছু মুসলমানের বাড়ি নির্মাণের প্রস্তাবেও সাড়া দেননি এই স্টেটের গভর্ণর। এরফলে আগে থেকেই ডালাস-ফোর্থ ওয়ার্থ মেট্র এলাকার মুসলিম বিদ্বেষী মনোভাব সাম্প্রতিক সময়ে আরো প্রকট হয়ে উঠেছে বলে ১৩ এপ্রিল নিউইয়র্ক টাইমসে ‘টেক্সাসের মুসলমানেরা আধুনিক সুযো-সুবিধা সম্বলিত একটি মসজিদভিত্তিক একটি কম্যুনিটি গড়তে চেয়েছিলেন, কিন্তু গভর্ণর ‘না’ বলেছেন’
(Texas Muslims Want to Build Homes and a Mosque. The Governor Says No.) শিরোনামে দীর্ঘ এক অনুসন্ধানী প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা ভোগের অবারিত সুযোগ (?) থাকার দাবিদার (এবং যুক্তরাষ্ট্রের সংবিধানেও তা নিশ্চিত করা আছে) আমেরিকায় এমন আচরণে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, এমনকি জুইশ সম্প্রদায়ের স্কলাররাও বিস্ময় প্রকাশ করেছেন। সংবাদে বলা হয়েছে, গত কয়েক দশকের ব্যবধানে ডালাস-ফোর্থ ওয়ার্থ মেট্রপলিটন এলাকায় জনবসতি বেড়েছে ৬০% এবং তা এখোন ৮৩ লাখে উঠেছে। সারাবিশ্ব থেকে আসা বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ এখানে এসেছেন এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। এমনি একটি পরিক্রমায় ‘ইস্ট প্ল্যানো ইসলামিক সেন্টার’ (ইপিআইসি) একটি মহাপরিকল্পনা সাবমিট করেছে ঐ এলাকায় অবস্থিত যোসেফিন-এ মুসলমানদের একটি মসজিদসহ আবাসিক এলাকার। ৪০০ একর জমি রয়েছে, যেখানে হাজার খানেক বাড়ি নির্মিত হবে। থাকবে খেলার পার্ক, দোকান-পাট। সেটি প্রচলিত রীতি অনুযায়ী অনুমোদনের চ’ড়ান্ত পর্যায়ে আসার পরই স্টেট গভর্ণর ‘না’ উল্লেখ করেছেন এবং তিনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখেছেন। এরফলে ধর্মীয় স্বাধীনতার অবাধ সুযোগ রয়েছে বলে দাবিকারি আমেরিকার সর্বত্র তুমুল সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টেক্সাসের খ্রিস্টান, জুইশ, হিন্দু-বৌদ্ধরাও এ নিয়ে ক্ষোভ দেখিয়েছেন নিউইয়র্ক টাইমসে প্রদত্ত বক্তব্যে। মুসলিম আমেরিকানদের ঐ প্রকল্প সাবমিটকারি এটর্নী ড্যান কজডেল বলেছেন, অত্র অঞ্চলের সকলেই ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বসতি গড়েছেন। প্রতিটি অনুষ্ঠানেই সবধর্মের মানুষেরা অংশ নিচ্ছেন। কোথাও কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি, গুরুতর কোন অপরাধও নেই। তবুও কেন মুসলমানদের ব্যাপারে গভর্ণরের এমন বিদ্বেষপূর্ণ মনোভাব?
স্টেট গভর্ণরের এমন মনোভাবের বিরুদ্ধে টেক্সাস জুড়েই ক্ষোভ তৈরী হলেও একবিন্দু নড়েননি গ্রেগ অ্যাবোট। তা দৃশমান হয়েছে সাম্প্রতিক সময়ে অন্তত: ১১বার সোস্যাল মিডিয়ায় গভর্ণরের ‘না’ পোস্টিংয়ে। গভর্ণর তার পোস্টিংয়ে উল্লেখ করেছেন যে, ঐ প্রকল্পের অনুমোদন দেয়া হলে গৃহায়ন ব্যবস্থার স্বচ্ছতা ও আর্থিক ব্যবস্থার আইন লংঘনের মত অভিযোগ উঠতে পারে। এছাড়া প্রস্তাবিত ঐ প্রকল্পে থাকা ফিউনারেল হোম পরিচালনার ব্যাপারটিও সম্পূর্ণ বেআইনী হবে। গভর্ণরের এমন মতামতের পর এলাকায় ধর্মীয় সম্প্রীতিতে বিদ্বেষ তৈরী হয়েছে রাজনৈতিক বিভাজনের মধ্যদিয়ে। মুসলমানদের ব্যাপারে যারা সমীহ প্রকাশ করতেন, এখোন তারাও গভর্ণরের অন্ধ সমর্থকে পরিণত হয়ে মসজিদভিত্তিক কম্যুনিটি নির্মাণের ঐ প্রস্তাবের বিপক্ষে দাড়িয়েছেন।
ফ্লোরিডায় জন্ম নেয়া এবং টেক্সাসে বেড়ে উঠা ইমাম নাদিম বশির (যিনি ইপিআইসির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন) বলেছেন, ধর্ম সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নেই তারাই ইসলাম ধর্ম ও মুসলমানদের আজে-বাজে অভিধায় অভিহিত করা অপচেষ্টা চালাচ্ছেন। সন্ত্রাসীর তকমা লাগিয়ে শান্তিপূর্ণ একটি জনগোষ্ঠিকে আমেরিকাস স্বপ্ন পূরণের পথে বিঘ্ন সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে।
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর