ট্রেনে আগুন দিয়ে যাত্রী হত্যাকারির ফুটেজ প্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১:৩০ অপরাহ্ণ

ট্রেনে আগুন দিয়ে যাত্রী হত্যাকারির ফুটেজ প্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ

পার্ক করা গাড়ি এবং ট্রেনের বগীতে আগুন দেয়া এই দুর্বৃত্তের সন্ধান চেয়েছে নিউইয়র্কের পুলিশ। ছবি-এনওয়াইভয়েস২৪।

ম্যানহাটান থেকে কুইন্সগামী একটি ট্রেনের বগীতে ঘুমিয়ে থাকা প্যাসেঞ্জারের নিকটে আগুন ধরিয়ে একাকী হাস্যরসের সৃষ্টিকারি এক দুর্বৃত্তের ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ। ১০ জানুয়ারি জে ট্রেনের ম্যানহাটান থেকে জ্যামাইকা যাবার পথে ভোর রাত ৩টা ৪০ মিনিটে উডহ্যাভেন স্টেশনে আগুণের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। ১৬ জানুয়ারি প্রকাশিত এই ভিডিও’র সূত্র ধরে পুলিশ সরব হয়েছে আগের মাসে ব্রুকলীনের কোনি আইল্যান্ডগামী ট্রেনের বগিতে ঘুমিয়ে থাকা প্যাসেঞ্জারকে পুড়িয়ে হত্যার যোগসূত্র খুঁজতে।

পুলিশ আরো উদঘাটনে সক্ষম হয়েছে যে, জে ট্রেন ম্যানহাটান ত্যাগের আগে ভোর রাত ২টা ২০ মিনিটে সিটি হল পার্কের রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ঐ একই ব্যক্তি আগুন ধরিয়ে দেয়। এর ১০ মিনিট পর পার্শ্ববর্তী চার্চ স্ট্রিটের সন্নিকটে ম্যুরে স্ট্রিটে পার্ক করা আরেকটি গাড়িতে আগুন দেয় একই দুর্বৃত্ত। উভয় গাড়ি পুড়েছে, তবে খুববেশী ক্ষতি হয়নি। এর ২০ মিনিট পর একটু দূরে দুর্বৃত্তটিকে ব্রুকলীন ব্রীজ-সিটি হল স্টেশনের ভিডিওতে দেখা যায়। একটি কাগুজে কাপে আগুন ধরিয়ে তা গার্বেজ ক্যানে ছুড়ে মারতে দেখা গেছে এবং গার্বেজ ক্যানটিতেও আগুণ জ্বলতে দেখা যায়। কোন ঘটনাতেই কেউ আহত হননি বলে পুলিশ জানায়। উল্লেখ্য, ২২ ডিসেম্বর ভোররাতে কোনি আইল্যান্ড-স্টিলওয়েল এভিনিউ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুনে পুড়ে মারা গেছেন সেবাস্টিয়ান জেপিটা (৫৭)। তিনি ছিলেন গৃহহারা এবং তার রাত কাটানোর অবলম্বনই ছিল ট্রেনের বগি। সেই মর্মান্তিক ঘটনায় প্যাসেঞ্জারের মধ্যে সন্ত্রস্ত অবস্থা বিরাজ করছে। এমনি অবস্থায় স্টেট গভর্ণর ক্যাথি হোকুল ১৬ জানুয়ারি ঘোষণা দিয়েছেন যে, নিউইয়র্ক সিটিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলকারি প্রতিটি ট্রেনে অন্তত: একজন করে পুলিশ থাকবে। প্যাটফরমেও থাকবে সশস্ত্র পাহারা।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us