দুই দিন পর ধরা পড়ল চার্লি কার্কের সন্দেহভাজন খুনি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৩:৪৮ পূর্বাহ্ণ

দুই দিন পর ধরা পড়ল চার্লি কার্কের সন্দেহভাজন খুনি

যুক্তরাষ্ট্রে ধরা পড়ল চার্লি কার্কের সন্দেভাজন খুনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই এ খবর দিয়েছেন।

তিনি জানিয়েছেন, দুই দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর কাস্টডিতে নেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে একটি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল চার্লি কার্ককে।

গুলি চালানোর পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে হত্যাকারী পালিয়েছিলেন। এফবিআই এর প্রকাশিত সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল এমনটাই।

কার্ককে হত্যার পর ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন আততায়ী।

পরে শুক্রবার ফ্রক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ শো’তে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি আমরা তাকে পেয়ে গেছি।”

ট্রাম্প আরও জানান, সন্দেহভাজ ওই ব্যক্তিকে জানেন এমন কেউই তাকে ধরিয়ে দিয়েছেন। তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে বলে তিনি একরকম নিশ্চিত। পাঁচ মিনিট আগেই খবরটি শুনেছেন বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, “স্থানীয় কর্তৃপক্ষ, গভর্নর এবং এফবিআই দুর্দান্ত কাজ করেছে। যীশু খ্রীষ্টকে ধন্যবাদ। ঈশ্বর যেন বিচার প্রক্রিয়া দ্রুত করেন।”

কার্কের মৃত্যুদণ্ড হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।

তবে ধরা পড়া সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেননি তিনি। তদন্তকারীরা পরবর্তীতে সাংবাদিকদেরকে এ বিষয়ে ব্রিফিং দেবেন।

বৃহস্পতিবার একটি উচ্চ ক্ষমতার বোল্ট-অ্যাকশন রাইফেল পেয়েছিল এফবিআই। সেটিই হত্যার অস্ত্র বলে মনে করছেন তদন্তকারীরা।

একইদিন কার্কের হত্যাকারীর একটি ছবি এবং ভিডিও প্রকাশ করে এফবিআই-এর সল্ট লেক শাখা। বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

ট্রাম্প জানিয়েছেন, চার্লি কার্ককে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দেবেন।

Facebook Comments Box

Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us