নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৭ পূর্বাহ্ণ
মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী পরিবারের সমাবেশে ড. প্রদীপ কর। ছবি-এনওয়াইভয়েস২৪।
মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী পরিবারের আলোচনা সভার বক্তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন জঙ্গি বাহিনীর শত অপতৎপরতা সত্বেও বাংলাদেশে তৃণমূলের কর্মীগণের ঘুরে দাঁড়ানোর প্রয়াসকে অভিনন্দিত করা হয় এবং একাত্তরের মত দেশপ্রেমিক প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রার স্বার্থে আবারো শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়। একইসাথে বাংলাদেশের জামাত-শিবিরের জঙ্গি তৎপরতা রুখে দিতে যারা চরম সংকটে নিপতিত, সেসব নেতা-কর্মী ও তাদের পরিবারের অসহায় সদস্যগণের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়।
মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী পরিবারের সমাবেশে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী। ছবি-এনওয়াইভয়েস২৪।
বক্তারা অভিযোগ করেন যে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করার নীল নক্সা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর পরিবর্তে যারা আত্মগোপনে গেছেন কিংবা পালিয়ে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ভারতে অবস্থান নিয়েছেন, তাদের ভ’মিকা সরব থাকার পরিবর্তে একেবারেই নির্লিপ্ততা আওয়ামী লীগকে নির্মূল করার সামিল। এসব নেতাদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন কয়েকজন। এক্ষেত্রে সভাপতি শেখ হাসিনার তৃণমূল নেতা-কর্মীগণের সাথে টেলিফোনে কথা বলার ব্যাপারটিকে সকলে সাধুবাদ জানিয়েছেন। তারফলেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী পরিবারের সমাবেশে মো. আব্দুল কাদের মিয়া। ছবি-এনওয়াইভয়েস২৪।
জঙ্গিদের হিংস্রতা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীগণের ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া আরো জোরদারকল্পে নিজ নিজ অবস্থান থেকে মার্কিন বন্ধুদের সাথে সম্পর্ক রচনার উপর গুরুত্ব দেয়া হয়। বক্তারা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আওয়ামী লীগের এই দু:সময়ে যারা নিজ এলাকার কঠিন সংকটে থাকা কর্মীগণের খোঁজ-খবর নেয়ার পরিবর্তে যুক্তরাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে খোশ-গল্পে মেতে থাকেন-তাদের কঠোর সমালোচনা করা হয়। এমন লোকজনের কারণেই আওয়ামী লীগ আজকের পরিস্থিতিতে নিপতিত হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী পরিবারের সমাবেশে রুমানা আকতার। ছবি-এনওয়াইভয়েস২৪।
২০ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলের এ সভা শুরু হয় একাত্তরের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্ধনাথ তলায় আম্রকাননে প্রবাসী সরকারের শপথ গ্রহণের দিন স্মরণে ব্যারিস্টার আমিরুল ইসলামের ভিডিও-সাক্ষাৎকার প্রদর্শন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট, ৭ নভেম্বরের সকল শহীদ, পরবর্তীতে বিএনপি-জামাত জোটের হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনার মধ্যদিয়ে। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী।
মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী পরিবারের সমাবেশে ইকবাল হোসেন। ছবি-এনওয়াইভয়েস২৪।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, শেখ হাসিনামঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল এবং সেক্রেটারি কায়কোবাদ খান, শ্রমিক লীগ নেতা জুয়েল আহমেদ, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস ও কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হাকিকুল ইসলাম খোকন, এডভোকেট শাহ বখতিয়ার, রুমানা আকতার, আকতার হোসেন, ইকবাল হোসেন, টি মোল্লাহ, আবুল হোসেন, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর