শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকার ব্যাংক হিসাব ফ্রিজ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৩ পূর্বাহ্ণ

শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকার ব্যাংক হিসাব ফ্রিজ

ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানা সিদ্দিকের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গ্রহণ করে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মনিরুল ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা—শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি—অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের জন্য ওই ব্যাংক অ্যাকাউন্টটি অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে ব্যাংক হিসাবটি ফ্রিজ করার নির্দেশ দেন।

Facebook Comments Box

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us