চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ
সন্দ্বীপ লগো
তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশকে আওয়ামী লীগ শুন্য করার যে ষড়যন্ত্র চলছে তা কী রুখে দেয়া সম্ভব হবে-এমন শংকা আর কথকতার মধ্যেই ১১ এপ্রিল রাতে ‘সন্দ্বীপ উপজেলা তৃণমূল আওয়ামী লীগ’র ব্যানারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক সমাবেশ। ‘আমরা শেখ হাসিনার কর্মী। আর কোন ভাইলীগ নয়, আর কোন কর্মচারী লীগ নয়, আমরা কোন ভাইয়ের কর্মী নই। দলের নেতৃবৃন্দকে সম্মান করি, এটাকে দুর্বলতা ভাববেন না। আমাদের উদ্দেশ্য ও অঙ্গিকার- এই দুঃসময়ে তৃনমূলকে জেগে উঠতে হবে। যুগে যুগে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিতরা তা প্রমাণ করেছে’-এমন সংকল্প উচ্চারিত হয় ‘ঈদ পুনর্মিলনী’ উপলক্ষে ভীত-সন্ত্রস্ত্র নেতা-কর্মীগণের ভার্চুয়াল এ সমাবেশে। উল্লেখ্য, ৫ আগস্ট জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর সারা বাংলাদেশের মত সন্দ্বীপেও ইউনূস বাহিনী তথা একাত্তরের পরাজিত জঙ্গি বাহিনীর অপশাসন চলছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ-সহ মুজিব আদর্শের সকল নেতা-কর্মীরা চরম ভীতির মধ্যে নিপতিত হয়েছেন। তবে কেউই এলাকা ছাড়েননি সময়ের পরীক্ষায় উত্তীর্ণরা। তারাই আবার ভয়কে পরাজিত করে জেগে উঠার পরিক্রমায় রয়েছেন। আর এমন শিক্ষা দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ।
সন্দ্বীপের মত বৃহত্তর চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশালেও জেগে উঠছেন তৃণমূলের কর্মীরা। জেগে উঠার এই প্রয়াসকে ত্বরান্বিত করতে দরকার আওয়ামী লীগের সৎ নেতাদের পৃষ্টপোষকতা ও আশির্বাদ। ইউনূসের জঙ্গি বাহিনীকে ভয় পেয়ে আত্মগোপনে থাকার সময় আর দীর্ঘায়িত করা সমীচিন হবে না। তাহলে বাংলাদেশকে আরো কঠিন পরিস্থিতি দেখতে হবে। চাঁদাবাজি, লুটতরাজ আর ধ্বংসযজ্ঞকে সহ্য করা ঠিক হবে না। সর্বসাধারণে বিরাজিত ক্ষোভকে সংগঠিত করতে হবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে-এমন আকুতি উচ্চারিত হয়েছে অতিথিগণের বক্তব্যে। এছাড়া, নিদারুণ অর্থ-কষ্টে নিপতিত আওয়ামী পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্পও ব্যক্ত করা হয়। সামর্থ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের মুক্তি এবং অসহায় পরিবারের সদস্যগণের জন্যে তহবিল সংগ্রহের কথাও বলেছেন কোন কোন বক্তা। সকলেই কায়মনোচিত্তে পরম করুণাময়ের দয়া চেয়েছেন বঙ্গবন্ধু কন্যা যেন দীর্ঘজীবী হোন। কারণ, তাকেই আবারো হাল ধরতে হবে জঙ্গিদের ধ্বংসযজ্ঞ থেকে বাংলাদেশকে পুনর্গঠনের।
মোশারফ হোসেন লিটন এবং সিরাজুল মাওলার সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ছিলেন প্রধান বক্তা। আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান ফুল মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফোরকানউদ্দিন, আওয়ামী লীগনেতা আলহাজ্ব ফোরকানউদ্দিন, আলাউদ্দিন, নজরুল ইসলাম আকবর, শাহাদৎ চৌধুরী, লায়ন মিজানুর রহমান, মাঈনউদ্দিন, মিশন, আবুল খায়ের নাদির, মোস্তফা কামাল পাশা, মশিউর রহমান বেলাল, জামালউদ্দিন বেলাল, জামালউদ্দিন মিন্টু, এস এম আনোয়ার হোসেন, প্রফেসর মিজানুর রহমান, মাস্টার ইলিয়াস খান, নাদিম শাহ আলমগীর, কামরুল আহসান রাসেল, রেজাউল কাদের বাচ্চু এবং নুরুল আবসার চৌধুরী।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর