৩ খন্ডে ফোবানার চেয়ারপার্সন জাকারিয়া, বেলাল ও গিয়াস

সামনের বছর ফোবানা সম্মেলন ফ্লোরিডা-লসএঞ্জেলেস-টরন্টো

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০১ পূর্বাহ্ণ

সামনের বছর ফোবানা সম্মেলন ফ্লোরিডা-লসএঞ্জেলেস-টরন্টো

ছবির ক্যাপশন-১ ফোবানা-জাকারিয়া

৩১ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী ফোবানার ৩টি সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার মন্ট্রিয়ল, যুক্তরাষ্ট্রের আটলান্টা এবং বাফেলো সিটিতে। কম্যুনিটির ঐক্যের সংকল্পে ৩৮ বছর আগে প্রতিষ্ঠিত ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা তথা ফোবানার অনৈক্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে এবার ৩ সিটিতে হলো কনভেনশন। সকলেই ঐক্যের কথা বললেও ‘সালিশ মানি তবে তালগাছটা আমার চাই’ মনোভাব প্রকট হওয়ায় ঐক্যের প্রত্যাশা মুখ থুবড়ে রয়েছে।

ছবির ক্যাপশন-২ ফোবানা-বেলাল

এবং ফোবানার ব্যানারে তিন স্থানে তিনটি সম্মেলন হলেও তা প্রবাসীদের গা সওয়া হয়ে পড়েছে বলেই মনে হচ্ছে। গতানুগতিকভাবে নতুন প্রজন্মের উপস্থিতি এবারও তেমনটি ঘটেনি। তবে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটির সংগঠনগুলোর পরিবেশনা সকলকেই আনন্দ দিয়েছে। ছিল বিষয়ভিত্তিক সেমিনার, সাহিত্য আসর, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং, এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা।

চেয়ারম্যান গিয়াস আহমেদ।

কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত তিনদিনব্যাপী সম্মেলনের শেষ দিন অর্থাৎ ৩১ অগাস্ট অনুষ্ঠিত ফোবানার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নিউইয়র্কের জাকারিয়া চৌধুরীকে চেয়ারম্যান, কানাডার দেওয়ান মনিরুজ্জামানকে ভাইস চেয়ারম্যান, টেক্সাসের নেহাল রহিমকে পুনরায় এক্সিকিউটিভ সেক্রেটারি, নিউইয়র্কের আমিনুল ইসলাম কলিন্সকে জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত করা হয়। আগামী বছর ফোবানা সম্মেলনের হোস্ট সংগঠন হিসেবে নির্বাচিত হয় অরলেন্ডো বাংলাদেশ সমিতিকে অর্থাৎ সামনের বছর লেবার ডে উইকেন্ডে ৪০তম কনভেনশন অনুষ্ঠিত হবে ফ্লোরিডার অরল্যান্ডো সিটিতে।

সেক্রেটারি রহিম র‌্যা নিহাল।

অপরদিকে, জর্জিয়া স্টেটের আটলান্টা সিটি সংলগ্ন দুলুথ সিটিতে অনুষ্ঠিত ফোবানার অপর অংশের তিনব্যাপী সম্মেলনে গঠিত নয়া কমিটির চেয়ারপার্সন হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম বেলাল পেনসিলভেনিয়া)। শিকাগো কম্যুনিটির নেতা খালেদ আহমেদ রউফ হয়েছেন এক্সিকিউটিভ সেক্রেটারি। নির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী অপর কর্মকর্তারা হলেন : মোহাম্মদ এম রহমান জহির-ভাইস চেয়ারম্যান, মোহিনউদ্দিন দুলাল-কোষাধ্যক্ষ এবং জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি-অ্যান্থনী পিয়ুস গোমেজ।

সেক্রেটারি খালেদ আহমেদ রৌফ

রবিউল করিম বেলাল জানান, সামনের বছর আমাদের ফোবানা কনভেনশন হবে ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটিতে।

সেক্রেটারি ফিরোজ আহমেদ।

এদিকে, নিউইয়র্ক স্টেটে বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাতবেষ্ঠিত বাফেলো সিটিতে অনুষ্ঠিত ফোবানা কনভেনশনে গঠিত নয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন মূলধারার রাজনীতিক ও বিএনপি নেতা গিয়াস আহমেদ। এ অংশের এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন কম্যুনিটি লিডার ফিরোজ আহমেদ। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-কাজী সাখাওয়াত হোসাইন আজম , অ্যাসিস্ট্যান্ট নির্বাহী সেক্রেটারি সাহাবুদ্দিন সাগর ও ট্রেজারার ওয়াহিদ কাজী এলিন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান গিয়াস আহমেদ জানান, সামনের বছরের ফোবানা কনভেনশনের হোস্ট হতে আবেদন জানিয়েছেন কানাডার টরন্টো, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, কানেকটিকাট এবং নিউইয়র্ক সিটির সংগঠনগুলো। শীঘ্রই আমরা সকলের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে স্থানটি চ’ড়ান্ত করবো।

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us