আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে : রিজভী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:২২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।’

শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই।’

Facebook Comments Box

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us