‘আমরা মুজিব’র শহীদ মিনারে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার সংকল্প

ব্রুকলীন প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৪ পূর্বাহ্ণ

‘আমরা মুজিব’র শহীদ মিনারে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার সংকল্প

জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত পরিবেশে একুশের প্রথম প্রহরে প্রবাসীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সাথে সংকল্প ব্যক্ত করলেন, একুশের চেতনায় বাংলাদেশকে আবারো রাজাকার মুক্ত করার। এ লক্ষ্যে এই প্রবাস থেকেই সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও উল্লেখ করেছেন। নিউইয়র্ক সিটির বাংলাদেশী বাণিজ্যিক এলাকা চার্চ-ম্যাকডোনাল্ডে ‘আমরা মুজিব’ নামক একটি সংগঠনের ব্যানারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে জড়ো হওয়া প্রবাসীরা বাংলাদেশে রাজাকারের দু:শাসনের কঠোর সমালোচনা এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে একাত্তরের পরাজিত শক্তির প্রতিভ’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনায় শানিত প্রবাসের একদল যুবকের সমন্বয়ে সম্প্রতি গঠিত ‘আমরা মুজিব’র উদ্যোগে অনুষ্ঠিত প্রথম সমাবেশে টেলিফোনে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানেও দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটেছিল।

ব্রুকলীনে ‘আমরা মুজিব’র শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ প্রবাসীদের। ছবি-এনওয়াইভয়েস24।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে একুশের অমর সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’-সমস্বরে উচ্চারণের মধ্যদিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণকারি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদুল কাদের মিয়া, আমরা মুজিব’র মোহাম্মদ নোয়াব, মোহাম্মদ মেজবাহ উদ্দিন তুহিন, আবু তাহের, সফিকুল আলম, হুমায়ূন কবির, মনিরুল কাউছার, আবু ইউসুুপ লিটন, আবুল হাসান মহিউদ্দিন, মোসাদ্দেকুর রহমান পেয়ারু, মোহাম্মদ সাহাদাত, আব্দুল হামিদ, মাসুম, পারভেজ, রাজু, সাহাদাত হোসেন, মার্শাল, মামুন, শামসুদ্দিন, মাকসুদ আলম, ব্রুকলীন বরো আওয়ামী লীগের সভাপতি নুরল ইসলাম নজরুল এবং আওয়ামী লীগ নেতা ইসমত পাশা খোকন। এছাড়াও ছিলেন এলাকার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য-কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us