নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১০ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৬ অপরাহ্ণ
ভিএনএস হেল্থ
সিনিয়র সিটিজেনরা ওটিসি/গ্রোসারি এলাউন্স বাবদ মাসে ২৭২.৫০ ডলার পাচ্ছেন। এছাড়াও রয়েছে দাঁতের চিকিৎসার জন্যে বার্ষিক ২৭৫০ ডলার, চোখের চিকিৎসা বাবদ ৩০০ ডলার, হিয়ারিং যন্ত্রের জন্যে ৩ বছরে ১৫০০ ডলার করে পাচ্ছেন ভিএনএস হেল্্থ থেকে। ভিএনএস হেল্্থ মেডিকেয়ার প্ল্যান যাদের রয়েছে তারা সকলেই (যে কোন বয়সের)পাচ্ছেন অতিরিক্ত এসব সুবিধা। নানাবিধ কারণে নিত্য প্রয়োজনীয়স খাদ্য-সামগ্রির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বল্প ও মাঝারি আয়ের মানুষেরা গভীর সংকটে নিপতিত। গাড়ির ইন্স্যুরেন্স, বাড়ি-ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অতি প্রয়োজনীয় সবকিছু বাড়লেও কর্মজীবীদের আয়ের পরিধি একটুও বিস্তৃত হয়নি। এমনি অবস্থায় অনেকে পুষ্টিকর খাদ্য থেকেও চরমভাবে বঞ্চিত হচ্ছেন। অনেকে ক্রেডিট কার্ডের সুদ গুনতে গুনতে অস্থির হয়ে উঠেছেন। প্রিয়-পরিচিতজনের কাছে ধার-দেনা করে কোনমতে দিনাতিপাত করছেন অভিবাসী সমজের অনেকে। ভিএনএস এমন পরিস্থিতিতে কিছুটা হলেও পাশে দাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। নিউইয়র্ক অঞ্চলের স্বল্প ও মাঝারি আয়ের মানুষের পাশে থাকা ভিএনএস’র ডিরেক্টর (মার্কেট ডেভেলপমেন্ট)সালেহ আহমেদ জানালেন, সময়ের প্রয়োজনে ভিএনএস হেল্্থ অনেকের উপকারে আসছে। ইতিমধ্যেই অনেক প্রবাসী এই প্রোগ্রামে এসেছেন এবং প্রতিদিনই অন্য হেল্্থ ইন্স্যুরেন্স ছেড়ে আমাদের কাছে আসছেন। মৃদুভাষী ও সমাজকর্মী সালেহ আহমেদ আরো জানালেন, প্রায় সকল চিকিৎসকই ভিএনএস গ্রহণ করেন। প্রধান প্রধান হাসপাতালেও রয়েছে ভিএনএস হেল্্থ-এর সেবা। তাই বিদ্যমান চিকিৎসা নিতেও কোন সমস্যা হচ্ছে না। ভিএনএস হেল্্থ কার্ডধারীদের কো-পেমেন্টেরও ঝামেলা নেই। যারা হাটা-চলা করতে পারেন না তাদের জন্যে ফি রাইডের ব্যবস্থাও আছে। স্বাচ্ছন্দে চিকিৎসা সেবার পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণে ভিএনএস’র বিশেষ কর্মসূচি সম্পর্কে জানা যাবে ভিএনএসহেল্্থ ডট অর্গ (VNShealth.org) ভিজিট করলে।
ভিএনএসর মেডিকেয়ার এডভান্টেজ হেল্্থ প্ল্যানের কম্যুনিটি লিঁয়াজো মোহাম্মদ নাহিদ হোসেন কুইন্স, ব্রুকলীন এবং ব্রঙ্কসে ছুটে বেড়াচ্ছেন চিকিৎসা-সেবা নিতে আগ্রহী প্রবাসীদের জন্যে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা নাগাদ নাহিদ হোসেনের মাধ্যমে ভিএনএস হেল্থে অন্তর্ভুক্ত হতে চাইলে ফোন করতে হবে ৯১৭-৫৭২-২৪৩৭ নম্বরে। এছাড়া, অধিকতর পরামর্শের জন্যে ফোন করতে হবে সালেহ আহমেদকে ৬৪৬-৯৪৬-৬৬০০ অথবা ৫১৬-৪২৪-৭৬১২ নম্বরে।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর