অজিৎ ভৌমিক
প্রিন্ট
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১:২৪ অপরাহ্ণ
![]()
অজিৎ ভৌমিক
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির মুক্তি দাবিতে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সামনে প্রবাসীরা মানববন্ধন করেছেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট ফ্রিডম অব চিন্ময় প্রভূ’, ‘উই ওয়ান্ট রাইটস নট ফেভার’, ‘মাইনোরিটিজ নীড জাস্টিস ইন বাংলাদেশ’,‘জাস্টিস ক্যান নট হেভ এ রিলিজিয়ন’, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ন্যায় বিচার প্রয়োজন’, জাস্টিস ফর মাইনোরিটিজ’ ইত্যাদি লেখা প্লেকার্ড বহন করেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ড. দীলিপ নাথ, সুবল দেবনাথ, শক্তি ডি গুপ্ত,, শ্যামল চক্রবতী, বিদ্যুৎ সরকার, ধ্রুব চক্রবর্তী, সিবু চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদে এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উপস্থাপনের নিন্দা ও প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, জাসদ এবং সমমানা সংগঠনসমূহের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।
জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণদাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে আছেন।
Posted ১:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর