অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:২১ পূর্বাহ্ণ
নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আনোয়ার হোসেন খোকন। ছবি-বাংলা গেজেট।
আনিসুর রহমান
জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে আগমণকে স্বাগত জানানোর জন্যে ১৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় স্টেট বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এ সভায় নেতৃবৃন্দ ২১ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে দলীয় চেয়পারপাসন তারেক রহমানকে ব্যাপক অভ্যর্থনা জ্ঞাপনের অভিপ্রায়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বলা হয়, কারো উস্কানীতে উত্তেজিত না হয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারেক রহমানকে ‘শুভেচ্ছা-স্বাগত’ স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত রাখতে হবে। এ সময় উল্লেখ করা হয় যে, বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের সময়েও বাইরে ‘স্বাগত সমাবেশ’কে সাফল্যমন্ডিত করতে হবে বিপুল উপস্থিতির মধ্যদিয়ে।
নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি সমাবেশের শুরুতে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-বাংলা গেজেট।
এই প্রস্তুতি সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ছিলেন প্রধান অতিথি। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাবেক যুক্তরাষ্ট্র বি এন পির মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা আক্তার শিরিন, কাজী আসাদউজ্জামান, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আযাদ, হুমায়ন কবীর, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন এবং সাংবাদিক আনিসুর রহমান, এবাদ চৌধুরী, নীরা রাব্বানী, আর মাহবুবুল হক, এম এ কাইয়ুম, জিয়াউর রহমান মিলন, খন্দকার সাইফুর রহমান সাবু, সাইফুল আলম অপু, রানা চৌধুরী, বাফেলো বি এন পির প্রধান উপদেষ্টা সিরাজদৌলাহ বাবুল, সহ সভাপতি মোহাম্মদ সোহেল হেলাল, উপদেষ্টা আনোয়ার হোসেন, ইনজিনিয়ার মইনুদ্দিন, আলআমিনসহ লং আইল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।
এদিকে, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস-সহ বাংলাদেশী বাণিজ্যিক পাড়ায় ‘তারেক রহমানকে-শুভেচ্ছা-স্বাগতম-অভিনন্দন’ জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। সর্বত্র সাজসাজ রব উঠেছে বিএনপি নেতার জাতিসংঘে আগমণ উপলক্ষে। অপরদিকে, ‘যেখানে তারেক-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। তবে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচির পক্ষে প্রস্তুতি চালাচ্ছে।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর