অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০২ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:২১ পূর্বাহ্ণ
প্রতিবারের মতো এবারের জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন দেশে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের ভোটার তালিকায় গত বছরের তুলনায় ১.৫৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে। নতুন তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
রবিবার (২ মার্চ) আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই তথ্য প্রকাশ করেন।
প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, মহিলা ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা ৯৯৪ জন। গত বছর দোশরা মার্চে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন, যা থেকে এ বছর ভোটার সংখ্যা ১.৫৪ শতাংশ বেড়েছে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে এবং এটি চলমান থাকবে।
এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল, ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে। নতুন ভোটারদের তালিকায় যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দেওয়া হচ্ছে। আগামী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারণ করা হবে।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর