নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীনের নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:১৪ পূর্বাহ্ণ

নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীনের নিয়োগ বাতিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক অফিস আদেশে এই নিয়োগ বাতিল করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন ও বিচার বিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক প্রজ্ঞাপনে আফরোজ পারভীনসহ চারজনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us