নিউইয়র্কে জন্মাষ্টমী প্যারেডে মানবতার জয়গান

অজিৎ ভৌমিক   প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৪৩ পূর্বাহ্ণ

নিউইয়র্কে জন্মাষ্টমী প্যারেডে মানবতার জয়গান

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক কাটার প্রাক্কালে কংগ্রেসওম্যান-সহ নির্বাচিত জনপ্রিতিনিরা। ছবি-বাংলা কাগজ।

হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তথা ‘জন্মাষ্টমী’ উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে সনাতনী ধর্মাবলম্বীদের ঢল নেমেছিল কুইন্সের হিলসাইড এভিনিউতে। সনাতনী ধর্মাবলম্বী নারী-পুরুষেরা পড়ন্ত বিকেলে বর্ণাঢ্য এক শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের ব্যানারে। এর আগে ‘ব্যাক টু স্কুল’ উপলক্ষে শতাধিক শিশু-শিক্ষার্থীর মধ্যে নতুন ক্লাসের জন্যে যাবতীয় সামগ্রি সহ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।  শোভাযাত্রায় অংশ নিয়ে বহুজাতিক এ সমাজে ধর্মীয় সম্প্রীতির জয়গান গেয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস মেঙ, সিটি কম্পট্রোলার মার্ক লেভাইন, স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্টে (৩২) ডেমক্র্যাট প্রার্থী নাথানিয়েল হ্যাজিকাইয়া প্রমুখ। তারা বিশাল এ শোভাযাত্রার শুরুতে কেক কেটে শ্রীকৃষ্ণের জন্মদিনের মাহাত্ম ছড়িয়ে দেন সমগ্র কম্যুনিটিতে। প্রার্থনা করা হয় মানবতার শোক-শান্তি আর সমৃদ্ধির জন্যে।

কেক কাটেন নির্বাচিত জনপ্রতিনিধিরা

এ সময় নির্বাচিত জনপ্রতিনিধিগণের পাশে ছিলেন নাভা’র (নিউ আমেরিকান ভোটার এ্যাসিস্ট্যান্স) প্রেসিডেন্ট দীপা নাথ, সেক্রেটারি তাইবা আহমেদ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হরি শুক্লা, ‘একাত্তর জেনোসাইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ড. প্রদীপ কর, সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতা দ্বীপক চক্রবর্তী প্রমুখ। পুরো কর্মসূচির সমন্বয় এবং নেতৃত্ব দিয়েছেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ।

জন্মাষ্টমীর প্যারেড জ্যামাইকার রাজপথে। ছবি-বাংলা কাগজ।

জন্মাষ্টমীর প্যারেড জ্যামাইকার রাজপথে। ছবি-বাংলা কাগজ।

শোভাযাত্রার প্রস্তুতিলগ্নে জন্মাষ্টমী আলোকে বেশ কটি সঙ্গীত পরিবেশন করে সকলকে আপ্লুত করেছেন কৃষ্ণাতিথি, সবিতা দাস ও রুনা রায়। আর শ্রীকৃষ্ণের মহানুভবতার আমেজেই ১৭৫ স্ট্রিটের পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রা (প্যারেড) পুলিশ প্রহরায় ঢাক-ঢোল আর মানবতার জয়গানে ১৫০ স্ট্রিট পর্যন্ত পরিভ্রমণ করে। শোভাযাত্রাকালিন থমকে যায় বাংলাদেশী অধ্যুষিত এই জনপদ।

Facebook Comments Box

Posted ৭:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us