নিউইয়র্ক কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:১৮ অপরাহ্ণ

নিউইয়র্ক কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নিউইয়র্কে কনস্যুলট ভবনে ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” উদযাপিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পেশাজীবি, সাংবাদিক, নতুন প্রজন্ম ও কমিউনিটি সদস্যসহ বিপুলসংখ্যক দেশী-বিদেশী অতিথি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ৫২’র সকল ভাষা শহীদ, ৭১-এর সকল শহীদ ও ২০২৪ জুলাই-আগষ্টে সকল শহীদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা তাঁর স্বাগত বক্তব্যে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মূলত: ৫২’র ভাষা আন্দোলনের মধ্যদিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি প্রোথিত হয় যা পূর্ণতা পায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তিনি বলেন, ভাষা একটি একান্ত মানবিক বিষয় যা মানুষের অস্তিত্বের প্রায় সমার্থক। এটি সর্বজনীনভাবে স্বীকৃত যে একজন ব্যক্তির বোধগত, বুদ্ধিবৃত্তিক, মানসিক, সাংস্কৃতিক এবং সামাজিক দক্ষতার সঠিক পুষ্টি তার মাতৃভাষার মাধ্যমে বিকশিত হয়। তাই নিজের মাতৃভাষা লেখা ও ব্যবহার করার অধিকার প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য। ২১ ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা হল পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির নিজস্বতা রক্ষার অধিকার প্রতিষ্ঠা করা বলে তিনি মন্তব্য করেন।

উন্মুক্ত আলোচনায় নিউইয়র্কস্থ বীর মুক্তিযোদ্ধাগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। স্থানীয় বাংলাদেশ কমিউনিটি শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় যা দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us