ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড মেম্বার হলেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২০ পূর্বাহ্ণ

ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড মেম্বার হলেন

ফিরোজ আহমেদ।

ফিরোজ আহমেদ নিউইয়র্ক সিটির ব্রুকলিন কমিউনিটি বোর্ড-১২এর মেম্বার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর (২০২৫ -২০২৭) তিনি এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, কমিউনিটি বোর্ড-১২ এর অধীনে রয়েছে বাংলাদেশী অধ্যুষিত কেনসিংটন, বরোপার্ক, ওশ্যান পার্কওয়ে, মিডউড। এসব এলাকার বাজেট, উন্নয়ন, পুলিসিং, ট্রান্সপোর্ট, পার্ক-সহ নানা বিষয়ে কমিউনিটি বোর্ড-১২ নিউইয়কর্ সিটি মেয়র, বরো প্রেসিডেন্ট ও কাউন্সিলমেম্বারদের সাথে কাজ করে। অর্থাৎ সিটির সার্বিক উন্নয়নের পথ-নির্দেশনাসহ বাজেট বরাদ্দের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কম্যুনিটি বোর্ডের। তৃণমূলের সাথে সম্পর্ক থাকে বলেই পরবর্তীতে এই বোর্ড মেম্বাররা সিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হবার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এমনকি অনেকে ইউএস সিনেটর পর্যন্ত নির্বাচিত হয়েছেন বোর্ড মেম্বারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মধ্যদিয়ে।

ফিরোজ আহমেদ এর আগেও কমুনিটির বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। তিনি নিউইয়র্ক অঞ্চলের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন কমিশনারের দায়িত্বও সুষ্ঠুভাবে পালন করেন। ফোবানার মেম্বার সেক্রেটারি হিসেবেও সুনাম অর্জনে সক্ষম হয়েছেন ফিরোজ আহমেদ। মার্কিন রাজনীতি ও প্রশাসনে দায়িত্ব পালনের এই সুযোগকে তিনি কম্যুনিটির সামগ্রিক কল্যাণের সিড়ি হিসেবে ব্যবহার করতে চান ফিরোজ আহমেদ।

Facebook Comments Box

Posted ৯:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us