নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশনের পথমেলা

বাংলাদেশের কল্যাণে একযোগে কাজের সংকল্প

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ২:২৭ অপরাহ্ণ

 

মেলায় উদ্বোধনী বক্তব্য দেন ড. এ কে এ মোমেন। ছবি-বাংলা গেজেট।

অজিৎ ভৌমিক/মোহাম্মদ হোসেন দীপু

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জালালাবাদ এসোসিয়েশনের পথমেলায় বাংলা আর বাঙালির জয়গানের পাশাপাশি প্রিয় মাতৃভূমির কল্যাণে একযোগে কাজের সংকল্প উচ্চারিত হলো। বক্তৃতার পাশাপাশি গানে-গানেও ধ্বনিত হলো একই সংকল্প। সংবাদ বাংলা গেজেট নিউজ সার্ভিস।

১২ সেপ্টেম্বর শনিবার ভরদুপুরে আয়োজক সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণকে পাশে নিয়ে এই মেলার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। এ সময় প্রদত্ত সঙক্ষিপ্ত বক্তব্যে ড. মোমেন বলেন, বাংলাদেশ ভালো থাকলে, আমরা আপ্লুত হই। উন্নয়নে ভাসতে থাকলে সুদূর এই প্রবাসেও আনন্দের জোয়ার বইতে থাকে। একইভাবে বাংলাদেশের অবস্থা খারাপ দেখলে আমাদের রক্তক্ষরণ হয়। আমি অাশা করবো যারা সরকার চালাচ্ছেন, দেশে যারা আছেন, তারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। ড. মোমেন উল্লেখ করেন, আমরা সরকারে ছিলাম, আমাদের প্রধান লক্ষ্য ছিল দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। এই পশ্চিমা দেশে যে ধরনের সামাজিক পরিবেশ, এক ধরনের উন্নয়নের ধারা, আমরাও আমাদের দেশকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। অনেকটা কৃতকার‌্যতাও দেখেছেন। আমাদেরও দুর্বলতা ছিল। আমি আশা করবো, আগামীতে যারা ক্ষমতায় থাকবেন তারা সেই দুর্বলতাকে অভারকাম করে দেশের মানুষের মঙ্গলের জন্যে কাজ করবেন।

মেলায় বক্তব্য দেন মর্টগেজ ব্যাঙ্কার আকিব হোসাইন। ছবি-বাংলা গেজেট।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি মইনুল ইসলাম। আরো ছিলেন সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, কোষাধ্যক্ষ ও মেলার জন্যে গঠিত কমিটির প্রধান সমন্বয়কারি মইনুজ্জামান চৌধুরী, ইফজাল চৌধুরী, দরুদ মিয়া রনেল, আহবায়ক  শেখ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক লায়েছ আহমেদ মিনু, সদস্য-সচিব হেলিম উদ্দিন, যুগ্ম সদস্য-সচিব কামরুল হোসেন প্রমুখ। হোস্ট সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন শাহীনুল ইসলাম, আব্দুর রহিম কাদির, জয়নালউদ্দিন লায়েক, মাশুক মিয়া, সৈয়দ লোকমান, বদরুলউদ্দিন, দেওয়ান মোতাচ্ছির প্রমুখ।

সোনিয়া শারমিনের সাবলিল উপস্থাপনায় সর্বস্তরের প্রবাসীর বিপুল করতালির মধ্যে আরো শুভেচ্ছা বক্তব্য দেন বাড়ি-গাড়ি ক্রয়ে সর্বনিম্ন সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাইয়ে দিয়ে কম্যুনিটিতে বিশেষভাবে পরিচিত ব্যাঙ্কার আকিব হোসাইন, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান প্রমুখ। বাংলাদেশ সোসাইটির উভয় প্যানেলের প্রার্থীরাও  মেলায়  এসে ভোট প্রার্থনা করেছেন। অর্থাৎ পথমেলাটি এক পর্যায়ে কানায় কানায় পূর্ন হয় এবং বিভিন্ন পন্যের স্টলেও ভীড় লেগে গিয়েছিল।

 

মেলায় উপচেপড়া দর্শকের একাংশ। ছবি-মোহাম্মদ হোসেন দীপু।

শাহ মাবুব, কালামিয়াসহ জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনায় পুরো মেলা নেচে উঠেছিল আকর্ষণীয় পুরস্কারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত। সিলেটের আঞ্চলিক গানের পাশাপাশি ছিল সকল বয়েসী প্রবাসীর জনপ্রিয় গানগুলো।

আয়োজক সংগঠনের প্রধান মইনুল ইসলাম মেলাকে সাফল্যমন্ডিত করতে ব্যাপক সাড়া দেয়ায় প্রবাসীগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us