বাংলাদেশে বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ৩১

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ৩১

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১। আহত হয়েছেন ১৬৫ জন। ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষক ছাড়া সবাই শিক্ষার্থী।

মঙ্গলবার আইএসপিআর এ তথ্য নিশ্চিত করে।

হাসপাতালভিত্তিক ক্ষয়ক্ষতি:
জাতীয় বার্ন ইনস্টিটিউট: প্রাণহানি ১০, আহত ৪৬

ঢাকা সিএমএইচ: প্রাণহানি ১৬, আহত ২৮

উত্তরা আধুনিক হাসপাতাল: প্রাণহানি ১, আহত ৬০

অন্যান্য হাসপাতাল: প্রাণহানি ৪, আহত ৩১

শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিল সরকার:
আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দেন:
১. ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
২. সেনাসদস্যদের কঠোরতা নিয়ে প্রকাশ্য ক্ষমা
৩. মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ
৪. পুরোনো বিমান বাতিল করে নতুন বিমান সংগ্রহ
৫. প্রশিক্ষণ এলাকা পুনর্বিন্যাস

ঘটনার বিবরণ:
সোমবার দুপুর ১:১৮ মিনিটে, বিমানবাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমান (যান্ত্রিক ত্রুটিতে) স্কুল ভবনে বিধ্বস্ত হয়। সরকার ক্ষতিগ্রস্তদের জন্য তথ্যকেন্দ্র, ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা চালু করেছে।

Facebook Comments Box

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us