আনিসুর রহমান
প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ২:২৪ অপরাহ্ণ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের পাশে জসিমউদ্দিন ভিপি। ছবি-বাংলা গেজেট।
আনিসুর রহমান
জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে যোগদানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সাক্ষাৎ করে প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইতিপূর্বে গঠিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চ’র সভাপতি জসিমউদ্দিন ভিপি। এ সময় জসিমউদ্দিন জাতিসংঘ সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগুচ্ছে। এই এগিয়ে চলার সহযাত্রী হিসেবে আপনারাও গৌরবের অধিকারি। জসিম বিমানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন নিউইয়র্ক –ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে। জসিম এ সময় বিশেষভাবে উল্লেখ করেন যে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু হয়েছিল। সময়ের পরিক্রমায় আশা করছি গণতন্ত্রের মা বেগম জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আবারো ফ্লাইট চালু হবে। এটা সর্বস্তরের প্রবাসীগণের ঐকান্তিক প্রত্যাশা। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক সেখানে ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে জসিমউদ্দিন ভিপি ও মোস্তফা কামাল পাশা বাবুল। ছবি-বাংলা গেজেট।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্কে ‘এডুকেশন হাউস ইউএনজিএ ৮১ আয়োজিত ‘এ্যামপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুম টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক এক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিউইয়র্কে এসেছেন। তার সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন জসিমউদ্দিন।
Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর