আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৮ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক স্টেট বিএনপির বিশেষ দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যে ৩০ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা থেকে প্রাপ্ত সর্বশেষ সংবাদের উদ্ধৃতি দিয়ে নেতৃবৃন্দ জানান, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।” উল্লেখ্য, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জ্যাকশন হাইটসে নবান্ন পার্ট হলে নিউইয়র্ক ষ্টেট বি এনপির দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট। তার নেতৃত্বে দোয়া-মোনাজাতও অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অপর সদস্য জিল্লুর রহমান, চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সঞ্চালনা করেন স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। আলোচনায় আরো অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভিপি, সিনিয়র সহ-সাধারন আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, বদরুল হক আযাদ, হুমায়ুন কবীর, এমএ কাইয়ুম, দেলুয়ার হোসেন, খাদেমুল ইসলাম রুবেল।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক স্টেট বিএনপির বিশেষ দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্ক সিটি (দক্ষিণ) বিএনপির উদ্যোগে আরেকটি মাহফিল অনুষ্ঠিত হয় রুজভেল্ট এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টারে। মৌলানা সদিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান, গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রহুল আমিন নাসির, ডিউক, ফয়সাল, জিয়াউর রহমান মিশন, এ জেড জাহাঙ্গীর আলম স্বপন, কাজী মনিরুল, যুব দলের মনির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত: উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর শারিরীক অবস্থা খুবই সংকটাপন্ন হবার সংবাদ গণমাধ্যমে আসার পর সারা আমেরিকায় নানা গুজব ছড়িয়ে পড়েছে। এহেন গুজবে কান না দিতে উপরোক্ত দোয়া-মাহফিল থেকে প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়েছে। বেগম জিয়ার জন্যে সকল মসজিদে দোয়া-প্রার্থনার অনুরোধও জানান নেতৃবৃন্দ।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর