ব্রঙ্কসে আগুন : নিহত-১, দগ্ধ ৭

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৩৮ অপরাহ্ণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এপার্টমেন্টের একটি অংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটম।

নিজস্ব প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মরিস হেইটস এলাকায় ওয়েস্ট ১৭৪ স্ট্রিটের সন্নিকটে মন্টগোমারি এভিনিউতে অবস্থিত (১৪৮৪) এপার্টমেন্ট বিল্ডিংয়ে ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল পৌণে ৮টার দিকে ভয়ংকর এক অগ্নিকান্ডে এক ব্যক্তির মৃত্যু এবং দমকল বাহিনীর দুই অফিসারসহ ৭ জন দগ্ধ হয়েছেন। নিউইয়র্ক দমকল বাহিনী আরো জানায় অগ্নিদগ্ধ এক ব্যক্তি ভবনেই মারা গেছেন। আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

দমকল বাহিনী অগ্নিকান্ডের সংবাদ জেনেই অকুস্থলে আসে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

দমকল বাহিনীর কর্মকর্তারা আরো জানান, ৬ তলা বিশিষ্ট এপার্টমেন্ট ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি সেখানে পৌছানোর আগেই আশে-পাশের এপার্টমেন্টে ছড়িয়ে পড়েছিল আগুনের লেলিহান শিখা। বেলা একটায় এ সংবাদ লেখা পর্যন্ত অগ্নিকান্ডের কারণ উদঘাটনে সক্ষম হয়নি সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us