মাণিকগঞ্জ কল্যাণ সমিতির জমজমাট পিকনিক

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ২১ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৮ পূর্বাহ্ণ

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির জমজমাট পিকনিক

পিকনিকের খাবার রান্নার উদ্বোধন করেন কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সম্প্রীতির বন্ধন আর ঐক্যের জয়গানে ২০ জুলাই রোববার মাণিকগঞ্জ কল্যাণ সমিতির পিকনিক অনুষ্ঠিত হলো নিউইয়র্কের ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট স্টেট পার্কে। এ উপলক্ষে সকল বয়েসী প্রবাসীর সমাগমে সবুজ-শ্যামলিমায় ভরপুর পার্কটি একখন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল। দিবসের কর্মসূচি শুরু হয় বেলুন উড়িয়ে বিপুল করতালির মাধ্যমে। বনভোজনের আনন্দ-বিনোদনের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আশা গ্রুপের আকাশ রহমান, খ্যাতনামা ইমিগ্রেশন এটর্নী মঈন চৌধুরী, এটর্নী রবার্ট ব্রেন্ট, লায়ন রকি এলায়েন, কম্যুনিটি লিযার আহসান হাবিব, কুইন্স কম্যুনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, খোরশেদ আলম, মোবারক হোসেন, ভিপি জসিমউদ্দিন, মওসুমী আকতার লিপি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফর রহমান।

পিকনিকে কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সংগঠনের সাধারণ সম্পাদক সজিব চৌধুরীর সমন্বয়ে অনুষ্ঠি বিভিন্ন পর্বে নেতৃত্ব দেন সিনিয়র সহ-সভাপতি এম রউফ রাসেল, বনভোজনের জন্যে গঠিত কমিটির আহবায়ক নূরজাহান ভূইয়া ঋতু, সম্বয়কারী মো মনিরুজ্জান নাইস, স্থায়ী কমিটির সদস্য গাজী আলতাফ হোসেন, সাজ্জাদ হোসেন বিশ্বাস, আদিল মোহাম্মদ, প্রধান উপদেষ্টা একে এম সাইফুল আলম খান, উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান পিন্টু, মনজুর হাসান মিনু, সাংবাদিক আনিসুর রহমান, মীর হাফিজুর রহমান মনি, বীর মুক্তিযোদ্ধা মো জাহিদ হোসেন, মো নূরল আমিন মুকুল, মো আবু সাঈদ, ওমর ফারুক চৌধুরী, মো রবিউল আউয়াল, বনভোজনের জন্যে গঠিত কমিটির যুগ্ম আহবায়ক সোলাইমান মিয়া, যুগ্ম সদস্য সচিব রাসেল মিয়া, সদস্য মো মাসুদ রানা পারভেজ, আশরাফুল ইসলাম সুমন, মহিদুল ইসলাম, লাভলু মিয়া, ইউসুফ খান, সঞ্জয় কুমার সাহা, মতিউর রহমান আরিফ এবং আসিব খান ।

পিকনিকে অংশগ্রহণকারিগণের কয়েকজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সকালের নাস্তা দিয়ে শুরু বনভোজনে খেলাধূলা এবং নৃত্য-গীতের জমজমাট অনুষ্ঠানের মাঝে বাহারি আইটেমের মধ্যাহ্নভোজন সারেন সকলে। সঙ্গীত পরিবেশন করেন সজল রায়, বাঁধন হায়দার, নাহিদ ফেরদৌস এবং নাদিম হায়দার। র‌্যাফেল ড্র-তে বিজয়ীগণের মধ্যে আকর্ষনীয় পুরস্কার বিতরণের পর্বটি সবকিছুকে ছাপিয়ে যায়। এর প্রাক্কালে বৈকালিক আনন্দ-উল্লাসের মধ্যেই মুড়ি ভর্তা আর গরম গরম চা পরিবেশনা সকলকে আপ্লুত করে।

পিকনিকে অংশগ্রহণকারিগণের কয়েকজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

হৃদয়ের উচ্ছ্বাস আর প্রাণের আমেজে মাণিকগঞ্জ কল্যাণ সমিতির পিকনিককে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করার জন্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন আহবয়ক নূরজাহান ভূইয়া ঋতু। তিনি বলেছেন, সামনের দিনগুলোর সকল কর্মসূচিতেও এই মনোভাব অব্যাহত থাকবে বলে আশা করছি।

Facebook Comments Box

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us