রাজধানীর বাংলামোটরে আওয়ামী লীগের মিছিল, ছয়জন আটক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৫ পূর্বাহ্ণ

রাজধানীর বাংলামোটরে আওয়ামী লীগের মিছিল, ছয়জন আটক

- প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মোটরবাইকসহ ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। এ সময় তারা  ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেল ৩টার দিকে মিছিল করে। সেখান থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us