এনওয়াইভয়েস২৪ ডটকম
প্রিন্ট
শনিবার, ২৮ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ
সিরাজুল হক।
প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য সিরাজুল হক বৃহস্পতিবার ২৬ জুন সকাল ১১টা ১৫ মিনিটে নিউইয়র্ক সিটির কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সংক্রান্ত জটিল রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনী সহ বহু আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৭ জুন শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লীসহ প্রবাসের সাংবাদিক ও সম্পাদকরাও অংশ নেন। ইমামতি করেন মাওলানা মীর্জা আবু জাফর বেগ। এ সময় মরহুমের জামাতা এবিএম সালেহ উদ্দীন সকলের দোয়া চেয়েছেন শশুরের আত্মার শান্তি কামনায়।
প্রবীণ সাংবাদিক সিরাজুল হক দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজে কন্যার বাসায় বাস করছিলেন। গত ১৯ জুন বৃহস্পতিবার নিয়ম মাফিক ডায়ালাইসিস শেষ করে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থতাবোধ করেন। তারপর তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন। তার লাশ ঢাকায় দাফন করা হবে বলেও জামাতা এবিএম সালেহ উদ্দীন জানিয়েছেন।
ছবির ক্যাপশন-১ ডেথ-সিরাজুল হক
সিরাজুল হক।
ছবির ক্যাপশন-২ ডেথ-সিরাজুল হক
সিরাজুল হকের জানাযায় ইমামতি করেন আবু জাফর বেগ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
======
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর