নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৬ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০১ পূর্বাহ্ণ
ইউনূসের অপসারণ দাবিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনায় স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের নৃশংস গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ২৫ জুলাই ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ হলো। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছিলেন ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। ধ্বনিত হয় একাত্তরের রাজাকারের ঠাঁই নেই বঙ্গবন্ধুর বাংলাদেশে, খুনী ইউনূসের পদত্যাগ চাই অবিলম্বে ইত্যাদি। স্লোগান এবং সার্বিক নেতৃত্বে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, ইমদাদ চৌধুরী, শেখ সেলিম, মাহমুদুন্নবী বাকি, শেখ জামাল, সোলায়মান আলী প্রমুখ।
ইউনূসের অপসারণ দাবিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনায় স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ সময় বক্তারা উল্লেখ করেন, “খুনি ও ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে সংঘটিত গোপালগঞ্জের গণহত্যা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ওপর বর্বরতম আঘাত।” গোপালগঞ্জের মত সারা বাংলাদেশে ইউনূস ও তার লেলিয়ে দেয়া টোকাইদের বর্বরতা চলছে। বাংলাদেশের কিছু মাস্তান আর একাত্তরের পরাজিত শক্তির সশস্ত্র দোসর ছাড়া কেউই নিরাপদ নন। ঘাতক গোলাম আজমের প্রেতাত্মা ইউনূস ও ওয়াকারউজ্জামানের কবল থেকে বাঙালিরা মুক্তির দিশা খুঁজছেন। মানবতার তাগিদে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান এবং দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি করেন।
ইউনূসের অপসারণ দাবিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনায় স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিক্ষোভ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয় ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তার কাছে। এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সামাদ আজাদ, মুজিবুর রহমান, শাহীন আজমল, জয়নাল আবেদীন, শরিফ কামরুল হিরা, আকতার হোসেন, আশরাফ হোসেন, শাহানারা রহমান, শিব্বির আহমেদ প্রমুখ। উল্লেখ্য, এর আগে জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর