সৎসঙ্গঁ নিবন্ধনের শতবর্ষ পূর্তি : নিউইয়র্কে দুদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তণ

অজিত ভৌমিক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৫ পূর্বাহ্ণ

সৎসঙ্গঁ নিবন্ধনের শতবর্ষ পূর্তি : নিউইয়র্কে দুদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তণ

সৎসঙ্গঁ নিবন্ধনের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে দুদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তনে অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সৎসঙ্গঁ নিবন্ধনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ১১ ও ১২ জুলাই ‘শ্রীশ্রী ঠাকুরঅনুকুল চন্দ্র সৎসঙ্গঁ ইউএসএ’র উদ্যোগে বিশ^ শান্তি ও স্বস্তি কামনায় হরিনাম সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ওঁমশক্তি মন্দিরে। কীর্ত্তনে অংশ নেয় গুরুচক্র পরিবার, সনাতন সেবাশ্রম সংঘ, কৃষ্ণভক্ত সংঘ, পেনসিলভেনিয়া হিন্দু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গঁ, ব্রঙ্কস পূজা কমিটি, ওঁম শক্তি মন্দির, জ্যামাইকা কালি মন্দির, গীতা সংঘ, বালগোপাল সোসাইটি, শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবক সংঘ এবং হরিচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন।

সৎসঙ্গঁ নিবন্ধনের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে দুদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তনে অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিশ^বাসীর শান্তি কামনা ছাড়াও পারিবারিক সুখ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও বিশেষ শান্তির জন্য এ অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলো সদগ্রন্থাদি পাঠ, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সংগীত ও সংকীর্ত্তন পরিবেশনা।

সৎসঙ্গঁ নিবন্ধনের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে দুদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তনে অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

পুরো অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সহ-প্রতি ঋত্বিক দিবাকর রায়। পরিচালনার দায়িত্বে ছিলেন ঝুলন চৌধুরী, সুভাষ তালুকদার, কল্যাণব্রত পান্থদাস সন্তোষ, সুভাষ দত্ত, মনোতোষ দে, উত্তম চৌধুরী, বিশ^নাথ মিত্র, সুধন্য সেন, বিজয় ভৌমিক এবং প্রধান পৃষ্ঠপোষক প্রদীপ ঘোষ।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us