‘আমরা মুজিব’কে ফোবানা এওয়ার্ড প্রদান

খালি ঘর   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১:৪০ অপরাহ্ণ

ফোবানা এওয়ার্ড নিচ্ছেন ‘আমরা মুজিব’র পক্ষে আব্দুল কাদের মিয়া। ছবি-বাংলা গেজেট।

নিজস্ব প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার একদল তরুণের নেতৃত্বে প্রতিষ্ঠিত ‘আমরা মুজিব’কে বিশেষ সম্মাননা এওয়ার্ড দিল ফোবানা। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)’র সদ্য সমাপ্ত ৪০তম কনভেনশনের সমাপনী দিবসে বিপুল করতালির মধ্যে এই এওয়ার্ড হস্তান্তর করেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, ফোবানার প্রতিষ্ঠাতাগণের অন্যতম এবং সাবেক চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, সম্মেলনের কনভেনর নূরল আমিন বাবু, ফোবানার নির্বাহী সচিব দেওয়ান মনিরুজ্জামান, প্রধান পৃষ্ঠপোষক সফিকুল ইসলাম, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু-সহ সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। ‘আমরা মুজিব’র পক্ষে তা রিসিভ করেন দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া। উল্লেখ্য, ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় লং আইল্যান্ড সিটিতে ইভাঞ্জেল চার্চের মিলনায়তনে। এ সময় বিভিন্ন সেক্টরে অবদান রাখা আরো কয়েকটি সংগঠন ও ব্যক্তিকেও ফোবানা এওয়ার্ড প্রদান করা হয়। আরো উল্লেখ্য, চব্বিশের কথিত আন্দোলনে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, জয় বাংলা স্লোগান উচ্চারণ করলেই জেল-জুলুম-গ্রেফতার নির্যাতনের শিকার হতে হচ্ছে। সে কারণেই প্রবাসের একদল তরুণ বঙ্গবন্ধুকে চির জাগরুক রাখার সংকল্পে ‘আমরা মুজিব’ নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এবং গত দু’বছরে বেশ কটি কর্মসূচির মধ্যদিয়ে তারা সর্বমহলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us