অজিৎ ভৌমিক
প্রিন্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৫:৩৮ অপরাহ্ণ
![]()
অজিৎ ভৌমিক
প্রবাসের জনপ্রিয় জুটি প্রমিতাজ ও রায়ান তাজের জনপ্রিয় গানের আসর বসবে ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে (Queens Palace, 37-11, 57th Street, Woodside, NY 11377 )। ‘জনপ্রিয় গানের একটি মন্ত্রমুগ্ধ-রজনী’ (A Mesmerizing Musical Night) শীর্ষক এ অনুষ্ঠানে এই শিল্পী দম্পতি বাংলা সঙ্গীত ও সংস্কৃতির আবহকে আরো প্রাণবন্ত করতে বিস্তারিত প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আর এ অনুষ্ঠানটি হবে Ôলাইভ ফিউশন এন্টারটেইনমেন্টÕর উদ্যোগে। আয়োজকরা জানিয়েছেন কুইন্স প্যালেসের গেট খুলবে সন্ধ্যা সাড়ে ৬টায়। নিউইয়র্ক ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি সংগীতপ্রেমী, সাংস্কৃতিক অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন সঙ্গীতের বিশেষ এ আয়োজনটি হয়ে উঠবে সংগীত, সংস্কৃতি, আনন্দ ও মিলনের এক স্মরণীয় সন্ধ্যা। অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানতে ৩৪৭-৩০৯-৮৩৪১ নম্বরে ফোন অথবা ই-মেইল: tjsoundsnyc@gmail.com করা যাবে।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর