নিউইয়র্ক সিটির উডসাইডে

বিসমিল্লাহ লাইভ পোল্ট্রিতে খাশী-ভেড়াও বিক্রি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৫০ অপরাহ্ণ

 

বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি-তে খাশী ও ভেড়া সংযোজনের ঘোষণার পর অনুষ্ঠিত বিশেষ দোয়া-মোনাজাত। ছবি-বাংলা গেজেট।

নিজস্ব প্রতিবেদক

মুরগ-মুরগী- কবুতরসহ নানা জাতের পাখী এবং গ্রোসারি-সামগ্রি সুলভে বিক্রির ২৪ বছরের পথ-পরিক্রমায় উডসাইডের ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি মীট এ্যান্ড ফিশ মার্কেট’-এ পাওয়া যাবে খাশী ও ভেড়া। অর্থাৎ পছন্দের খাশী ও ভেড়া থাকবে বিসমিল্লাহ্তে। এরফলে কম্যুনিটির দীর্ঘদিনের একটি অভাব পূর্ণ হলো।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের সন্নিকটে উডসাইডে ৩৭-১৫ ৫৫ স্ট্রিটে অবস্থিত বিসমিল্লাহ হালাল লাইভে জীবিত খাশী ও ভেড়ার সংযোজন উপলক্ষে গত বৃহস্প্রতিবার বিশেষ এক দোয়া-মাহফিলে প্রতিষ্ঠানটির মালিক মমিন ভূইয়া জানান, ফ্লোরিডায় ব্যবসার জন্যে বসবাসের সময় মনস্থির করেছিলাম কম্যুনিটির চাহিদার পরিপূরক হালাল পণ্যের গ্রোসারি স্টোর দেব। সে অনুযায়ী ২৪ বছর আগে উডসাইডে এই বিসমিল্লাহ হালাল স্টোর দেই। এ সময় তার ছোট ভাই অর্থাৎ বিসমিল্লাহর অন্যতম মালিক সালাম ভূইয়া জানান যে, সময়ের পরিক্রমা এবং প্রবাসীগণের অকুন্ঠ সহযোগিতায় এই জায়গাটি ক্রয়ে সক্ষম হয়ছি। সেজন্যেই এটিকে ঢেলে সাজিয়ে জীবিত খাশী ও ভেড়া রাখার ব্যবস্থাও হয়েছে। এখোন থেকে চিকেনের মত খাশী ও ভেড়াও পাওয়া যাবে। পছন্দের পর সেটি শরিয়া আলোকে জবাইয়ের ব্যবস্থাও থাকবে। কেউ ইচ্ছা করলে নিজেই জবাইয়ের সুযোগ পাবেন। সালাম ভূইয়া উল্লেখ করেন, ইতিমধ্যেই বাফেলোতে ‘বিসমিল্লাহ এ্যাগ্রো ফার্ম’ স্থাপন করেছি। সেখানে গরু-ছাগল-ভেড়ার খামারও রয়েছে। গত ৩ বছর ধরে সেই খামারে বেড়ে উঠা গরু-খাশী-ভেড়া কুরবানী হচ্ছে। সামনের বছরও সেখানে গিয়ে পছন্দের গরু-খাশী-ভেড়া কুরবানী দিতে পারবেন। পাশাপাশি এখানেও থাকবে খাশী-ভেড়া। সুতরাং প্রবাসী বাংলাদেশীরাই শুধু নন-মুসলিম কম্যুনিটির চাহিদার পরিপূরক সবকিছু আমরা তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে সক্ষম হচ্ছি। প্রসঙ্গত: উল্লেখ্য যে, মৃদুভাষী সালাম ভূইয়া পিএইচডি করছেন শরিয়া অনুযায়ী হালাল পণ্য বিষয়ে। আরো উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী মালিকানাধীন এটাই প্রথম একটি ফার্ম যেখানে জীবিত খাশী-ভেড়া, হাঁস-মুরগী এবং ঘুঘু-কবুতরসহ যাবতীয় পাখী বিক্রি হচ্ছে।

খাশী ও ভেড়া সংযোজেনের ঘোষণার অনুষ্ঠানে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রির মালিক সালাম ভূইয়া। ছবি-বাংলা গেজেট।

সর্বশেষ তথ্য অনুযায়ী, উডসাইডে সম্প্রসারিত ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রির’তে প্রতি পাউন্ড রেড চিকেনের দাম ৩.৯৯ ডলার এবং ১০টি ক্রয় করলে ২টি ফ্রি।  সাদা চিকেনের দামও প্রতি পাউন্ডে ২.৯৯ ডলার করে এবং ১০টি ক্রয় করলে একটি ফ্রি দেয়া হচ্ছে। লাল রঙের ৩টি হার্ড চিকেনের দাম ১৮ ডলার করে।

বিশেষ এই দোয়া-মাহফিল সঞ্চালনা করেন মাওলানা শহিদুল্লাহ এবং শরিয়া আইন সম্পর্কে আলোকপাত করেন মাওলানা ফায়েক আহমেদ। মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা আবু জাফর বেগ।

Facebook Comments Box

Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us