সামনের বছর ৪১তম কনভেনশন নিউইয়র্কে

ফোবানার নয়া কমিটির চেয়ারপারসন আতিক, সেক্রেটারি রহিম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:২৪ অপরাহ্ণ

 

৪১তম কনভেনশনের হোস্ট বাংলাদেশ লীগ অব আমেরিকার কর্মকর্তারা ফোবানার পতাকা নিচ্ছেন। ছবি-বাংলা গেজেট।

বাংলা গেজেট নিউজ

ফ্লোরিডার ওরল্যোন্ডোতে জাকজমকের সাথে ৪-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফোবানার ৩দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে নয়া নির্বাহী কমিটির তালিকা পাওয়া গেছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদের এই কমিটির কর্মকর্তারা হলেন : চেয়ারপারসন-আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি রহিম নিহাল, ভাইস চেয়ারপারস জিয়াউল হক জিয়া এবং আমিনুল জিলানি কলিন্স, যুগ্ম নির্বাহী সচিব মো. শাহাবউদ্দিন এবং ইমরান জনি আলম ও কোষাধ্যক্ষ-শাহেদুল ইসলাম অঞ্জন। উল্লেখ্য, এই কমিটির সার্বিক নেতৃত্বে সামনের বছর ফোবানার ৪১ তম সম্মেলন হবে নিউইয়র্কে এবং হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’। ফোবানার ব্যানারও গত সম্মেলনের সমাপনী রজনীতে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ লীগ অব আমেরিকার কর্মকর্তাগণের কাছে।

চেয়ারপারসন আতিকুর রহমান।

এক্সিকিউটিভ সেক্রেটারি রহিম নিহাল।

ভাইস চেয়ারম্যান জিয়া।

ভাইস চেয়ারম্যান কলিন্স।

জয়েন্ট সেক্রেটারি শাহাবউদ্দিন।

জয়েন্ট সেক্রেটারি ইমরান জনি।

ট্রেজারার শাহেদুল ইসলাম অঞ্জন।

প্রসঙ্গত: উল্লেখ্য, চারখন্ডে বিভক্ত ফোবানার ৪০তম সম্মেলনের এই আয়োজনে ৪৭টি সংগঠন অংশ নেয় এবং বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করেন দিনাতজাহান মুন্নী, আাঁখি আলমগীর, সাজু খাদেম, শিরিন শিলা, জায়েদ খান, ইতিশা চৌধুরী এবং সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনকারি সঞ্জয়। হোস্ট হিসেবে ছিল সেন্ট্রাল ফ্লোরিডা বাংলাদেশ সমিতি এবং সহযোগী সংগঠন ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, সেন্‌ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব, ওয়ার্ল্ডফেয়ার এ্যান্ড ফিস্ট ইউএসএ এবং বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা। পুরো আয়োজনের জন্যে গঠিত কমিটির কর্মকর্তাগণের মধ্যে ছিলেন : কনভেনর আনোয়ার হোসেন সেন্টু, মেম্বার সেক্রেটারি রাসেল মিয়া, প্রধান সমন্বয়কারি নাজিমউল্লাহ লিটন,  এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি মুরাদ হোসেন, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট শামস আহমেদ, ইভেন্ট কে-অর্ডিনেটর-এ কে এম হোসেন হিটু প্রমুখ।

নানাবিধ প্রতিকূলতা সত্বেও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটায় ফোবানার সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us