নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১:৫৬ অপরাহ্ণ
ছিনতাইকারির গুলিতে নিহত হবার সংবাদ জেনে নিউইয়র্কের পুলিশ ওসেন বে হাউজ এলাকায় তদন্ত শুরু করে। ছবি-বাংলা গেজেট।
নিজস্ব প্রতিনিধি
ছিনতাইকারির গুলিতে প্রাণ ঝরলো ১৪ বছর বয়েসী মালাকাই এডামস’র। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিউইয়র্ক সিটির কুইন্সে ইজিমেয়ার এলাকায় বীচ ৫১ স্ট্রিটের নিকটে মর্মান্তিক এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মালাকাই সে সময় নিজের স্কুটার চালাচ্ছিল। পথিমধ্যে এক ছিনতাইকারি তার পথরোধ করে স্কুটারটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিল। মালাকাই ছিনতাইকারির কবল থেকে অত্মরক্ষার সময়ে ছিনতাইকারির পিস্তলের গুলিতে অকুস্থলেই প্রাণ ঝরেছে তার। পুলিশ জানায়, স্কুটার নিয়ে দুর্বৃত্তটি চম্পট দিয়েছে। ২২ সেপ্টেম্বর বেলা দেড়টায় এ সংবাদ লেখার সময়েও দুর্বৃত্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন যে, রকোওয়ে বীচ সংলগ্ন এলাকায় এমন নিষ্ঠুর ঘটনায় ভীতির সঞ্চার ঘটেছে। বিশেষ করে খুবই চঞ্চল ও মেধাবি মালাকাইয়ের নিহত হবার সংবাদে তার পরিবার ও প্রিয় প্রতিবেশীরাও ক্ষুব্ধ নিরাপত্তা নিয়ে।
Posted ১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর