ব্রুকলীন পার্কে প্রকাশ্যে গুলিতে যুবক হত্যা

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৪৬ অপরাহ্ণ

হত্যার মোটিভ উদঘাটনে পুলিশী তৎপরতা।

নিজস্ব প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ডাউন টাউন ব্রুকলীনে ম্যাকলোলিন পার্কের পাশে ক্যাথেড্রেল প্ল্যাসে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বেলা ২টায় জায়েদ ব্রাউন (২৪) নামক এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ব্রুকলীনের ব্রাউন্সভিলের বাসিন্দা এই যুবকের বুকে গুলিবিদ্ধ হয় এবং মুমূর্ষাবস্থায় তাকে নিকটস্থ মেথডিস্ট হাসপাতালে জরুরী বিভাগের নেয়ার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পুলিশ মাঠে নেমেছে ঘাতকের সন্ধান এবং হত্যার মোটিভ উদঘাটনের জন্যে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, জায়েদ ব্রাউন ২০২৫ সালে বেআইনী অস্ত্র বহনের দায়ে একবার গ্রেফতার হয়েছিল।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us