নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৩ পূর্বাহ্ণ
যুগাবতার, কৈবল্যনাথ, সত্যনারায়ন, কলিযুগের ত্রাতা শ্রীশ্রী রামঠাকুর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এনেছেন সত্য, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির মিছিলে। তিনি বৈষম্যহীন কুসংস্কার মুক্ত সমাজ বিনির্মানকারী, তিনি আলোকবর্তিকা যুগ যুগ ধরে আলোকিত করেছেন লক্ষ লক্ষ মানবজীবন। এই মহামানবের ১৬৫তম আর্বিভাব মহোৎসবের আয়োজন করলো ৮ ফেব্রুয়ারি গুরুচক্র পরিবার, ইউএসএ, ইন্ক।
নিউইয়র্কের এলমহার্ষ্টে অবস্থিত বাংলাদেশ হিন্দু মন্দিরে প্রতিবারের ন্যায় এবারও পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের আবির্ভাব স্মরণে বিকাল ৩ টায় হরিনাম সংকীর্তন ও বেদবানী পাঠের মাধ্যমে ঠাকুরের চিত্রপট স্থাপন করা হয়। বেদবানী পাঠ করেন গুরুচক্র পরিবারের সহ-সভাপতি কুমার বণিক। এরপর সমেবেত হরিনাম সংকীর্তন, গুরুচক্র পরিবারের শিশু-কিশোরদের ভক্তিমূলক গান, ঠাকুর প্রসঙ্গে আলোচনা, গীতাপাঠ, বেদবানী পাঠ, প্রদোষে শ্রীশ্রী সত্যনারায়নের সেবা পূজা, গুরুবন্দনা, নাম সংকীর্ত্তন, সন্ধ্যারতি, পাঁচালী পাঠ অতপরঃ গানে গানে ঠাকুর লীলা বর্ণনা সহ বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে সম্পন্ন হয় ১৬৫তম আর্বিভাব মহোৎসব। বৈরী আবহাওয়া সত্বেও অগনিত ভক্তের উপস্থিতিতে বাংলাদেশ হিন্দু মন্দির রূপ নেয় চট্টগ্রামের কৈবল্যধামে।
শিশু-কিশোরদের ঠাকুর প্রসঙ্গে আলোচনা, ভক্তিমূলক গানে অংশগ্রহনে ঋষব বণিক, সৃজা শীল, জয়ীতা নন্দী, অদ্বৈতা নন্দী, কৃত্তিকা নন্দী, রোমিও দাশ, সংগীতা চক্রবর্ত্তী, স্মরণীকা চক্রবর্ত্তী, জুলি খাস্তগীর, সুপ্তা শীল, শুভ্রা নন্দী। ঠাকুর প্রসঙ্গে আলোচনা করেন অপর্ণা কর। শ্রীমদ্ভগবত গীতা’র অষ্টম অধ্যায় থেকে সুরেলা কণ্ঠে পাঠ করে শুনালেন সুপ্তা রানী শীল। সংগীতানুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শুভ্রা নন্দী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন গুরুচক্র পরিবারের সাংস্কৃতিক সম্পাদক রতন দাশ।
শ্রীশ্রী রামঠাকুরের ১৬৫তম আবির্ভাব মহোৎসবে ভক্ত-অনুরক্তরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
প্রদোষে শুরু হয় শ্রীশ্রী সত্যনারায়নের সেবাপূজা। পৌরহিত্য করেন অসিত চক্রবর্ত্তি। পুজান্তে মধুর সুরে সন্ধ্যারতি কীর্তন পরিচালনা করেন রামপ্রসাদ দত্ত (স্বপন) ও পাঁচালী পাঠ পরিচালনা করেন অনুপ দাশ এবং এতে অংশগ্রহণ করেন উপস্থিত ভক্তবৃন্দ। আবির্ভাব মহোৎসবে পূজা ও মহাপ্রসাদ স্পন্সর করেন প্রলয় পাল ও সুপর্ণা পালা, প্রাণ গৌবিন্দ কুন্ডু ও সোমা কুন্ডু, মৃদুল দে ও মৌসুমী নন্দী।
২য় পর্বে আমন্ত্রিত অতিথি রতন ধরের সুরেলা কণ্ঠে শুরু হয় ভজন সংগীত ও কীর্তন। এতে অংশগ্রহন করেন উপস্থিত ভক্তবৃন্দ। তার সুরের মুর্চ্ছনায় আবেগে আপ্লুত হয়ে উঠেন সকলে।
সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপন দত্ত, জয়ন্ত নারায়ন রায় চৌধুরী, অরুন বিকাশ পাল, অশোকানন্দ দাশ, প্রান গোবিন্দ কুন্ডু, হেমন্ত পাল, রনজিৎ দে রায়, তপন বনিক, প্রবীর নন্দী, রূপক নন্দী, সুজন শীল, বিশু চৌধুরী, বিশ্বজিত বিশ্বাস, নির্মল দাশ, অনুপ দাশ, রতন দাশ, গৌতম মজুমদার, কুমার বনিক, অনুপম হালদার, স্বজন বণিক, দেবাশীষ পাল, সঞ্জয় দাশ, বিপ্লব চক্রবর্তী, রত্না রায়, সোমা কুন্ডু, নিরুপমা বালা, সাথী দাশগুপ্তা, অপর্ণা কর, শুভ্রা নন্দী, মৌসুমী দাশ এবং শান্তু দত্ত। প্রণামী সংগ্রহে ছিলেন -গুরুচক্র পরিবারের কোষাধক্ষ্য প্রবীর নন্দী, ও সহ কোষাধ্যক্ষ সুজন শীল। গুরুচক্র পরিবারের সভাপতি আর.পি দত্ত স্বপন সমাপনী বক্তব্যে অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্য সংশ্লিষ্ট সকল সনাতনী প্রতিষ্ঠান ও উপস্থিত সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর