কৈশোর-যৌবনের স্মৃতি রোমন্থনে

‘ইউএসএ ৯৭-৯৯’র ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:১০ অপরাহ্ণ

‘ইউএসএ ৯৭-৯৯’র ইফতার মাহফিল

বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ সি পাশ করে আশা ছাত্র ছাত্রীদের ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘ইউএসএ ৯৭-৯৯’ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটির কুইন্সে সাগর চাইনিজ রেস্টুরেন্টে। সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ারের বক্তব্য দিয়ে শুরু হওয়া ইফতার পার্টিতে আসার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডমিন জামিল সরোয়ার জনি। অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা বন্ধু এবং তাদের পরিবার। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন খন্দকার সুমন এবং দোয়া- মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব শাহ মোঃ সাইফুল্লাহ ছিদ্দিকী।

অনেকদিন পর একে অন্যকে পেয়ে বন্ধুরা মেতে উঠেন গল্প আর আড্ডায়। ইফতারের পর মাগরিব নামাজের বিরতির পর ডিনার পরিবেশন করা হয়। পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন। ২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। সংগঠনটি দেশে দুস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবামূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, পহেলা বৈশাখ, বার বি কিউ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এভাবেই কৈশোর-যৌবনের উত্তাল দিনগুলোর স্মৃতির সাগরে ভাসতে ভাসতে সকলে ভিন্ন এক আমেজে কিছুটা সময় অতিবাহিত করেন।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us