সুব্রত চৌধুরী
প্রিন্ট
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১১ পূর্বাহ্ণ
সিটি কাউন্সিল এ্যাট লার্জ পদে সোহেল আহমদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন মেয়র মার্টি স্মল। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাইমারিতে কাউন্সিল এ্যাট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেল আহমদের সমর্থনে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, কাউন্সিল এ্যাট লার্জ প্রার্থী স্টিফানি মার্শাল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভানেত্রী কন্সট্যানস চ্যাপম্যান, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
বক্তারা সবাই ১০ জুনের প্রাইমারি নির্বাচনে সোহেল আহমদ সহ মেয়র প্যানেলের সবাইকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।
সিটি কাউন্সিল এ্যাট লার্জ পদে সোহেল আহমদের নির্বাচনী সমাবেশে সুধীর সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
ছাপান্ন বছর বয়েসী সোহেল আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সিটি কাউন্সিল এ্যাট লার্জ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। তিনি নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর