নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ সর্বশেষ আপডেট : ৫:৪৯ পূর্বাহ্ণ
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে ২১ ডিসেম্বর শনিবার জ্যামাইকার তাজমহল পার্টি হলে এক ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের পরিবার-পরিজন সহ প্রায় দুই শতাধিক প্রবাসীর সমাগম ঘটেছিল। গল্প,গান, বক্তৃতা, ছড়া ও নৃত্যের আমেজে অনুষ্ঠানটি হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীতেও একটি বাঙালি উৎসবে পরিণত হয়িছিল। ফ্যামিলি নাইটের আমেজে হরেক রকমের সুস্বাদু বাঙালি খাবার পরিবেশিত হয়-যা অংশগ্রহণকারিগণকে গভীর মমত্ববোধে জাগ্রত করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মহসিন জামান এবং গীতা পাঠ করেন বিধান চন্দ্র পাল এবং এর মধ্যদিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল অনুষ্ঠান। তারপরেই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সবাই সকল শহীদের আত্মার শান্তি কামনা এবং শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক কামাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান ও সুব্রত তালুকদারের যৌথ পরিচালনায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কামাল হোসেন মিঠু। এরপর বক্তব্য রাখেন সৈয়দ রহমান মিজান, ফরিদা ইসলাম, আইরীন ইয়াসমীন, রাশেদ মামুন, নাজমুল ইসলাম, ডালি আকতার, সলিমউল্লাহ চৌধুরী, শেখ শহীদ , সানাউল হক, আকতার হোসেন, মোহাম্মদ রহিম পলাশ, অনুপমা দেবনাথ, রিজওয়ানা রাশিদ। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মীর মাহমুদ, কামাল আহমেদ, আতাউর চৌধুরী , মহসিন জামান, খন্দকার আমিরুল ইসলাম প্রমুখ। তাছাড়া ছড়া পাঠ করেন নিউইয়র্কের বিশিষ্ট ছড়াকার মঞ্জুর কাদের।
এ সময় কর্মকর্তাদের মধ্যে আরো ছিলেন মোক্তার হোসেন, আবু কামাল, সুলতানা পারভীন, চন্দ্রনাথ পাল, লুবানা ইসলাম, মোহাম্মদ আজগর, দুর্জয় সাহা, সানিউর রহমান, মাহবুবুর রহমান, রাজিব আহমেদ, মোহাম্মদ আজাদ, লায়লা নাহার, নাসিমা হুদা, ইফাত, ফরিদা আক্তার, সুস্মিতা, মহসিন তানিম প্রমুখ।
বক্তব্যের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্বে শিশু-কিশোরদের পক্ষ থেকে গান পরিবেশন করে স্বপ্নীল তালুকদার। তারপর হাউজিং অথরিটি কর্মকর্তাদের মধ্যে গান পরিবেশন করেন সানাউল হক, নাজ কামাল, বাপ্পি সোম ও শামীম রেজা এবং চন্দ্রা রায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কৃষ্ণাতিথি। তিনি রাত ১০:১৫ থেকে রাত ১২:০০ পর্যন্ত গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর