ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম উর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৩ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম উর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উদ্ভূত সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ায় উত্তেজনা আরও তীব্র হয়েছে, যার প্রভাব পড়েছে জ্বালানি বাজারে।

সূত্র জানায়, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহের প্রথম লেনদেনে বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে তিন শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে, যা বাজারে তেলের দাম বাড়ার অন্যতম কারণ।

এরই মধ্যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাবে ভোট দিয়েছে। যদিও এখনো এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়, বিষয়টি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ।

বিশ্ববাজারের বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এতে তেলের দাম আরও বাড়বে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ, যারা উপসাগরীয় অঞ্চলের তেল আমদানির ওপর নির্ভরশীল।

বিশ্বজুড়ে এই নতুন উত্তেজনার প্রেক্ষিতে জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us