নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৫ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০১ পূর্বাহ্ণ
অভিবাসী গ্রেফতার অভিযানে আইস।
‘খাল কেটে কুমির আনা’র সামিল হয়েছে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করার মধ্যদিয়ে। কারণ, ট্রাম্প ব্যবসায়ী হিসেবে নিজের মত ধনাঢ্য ব্যবসায়ীদের স্বার্থেই সকল পদক্ষেপ নিচ্ছেন। স্বল্প ও মাঝারি আয়ের আমেরিকানদের পেটে লাথি দিতেও দ্বিধা করছেন না। যা দৃশ্যমান হলো ট্রাম্পের কথিত ‘বিগ বিউটিফুল বিল’টি আইনে পরিণত হওয়ায়। এরফলে প্রায় সোয়া কোটি আমেরিকান চিকিৎসা-সুবিধা হারাবেন। পুষ্টিকর খাদ্যক্রয়ের ভর্তুকি হ্রাস হয়ে যাচ্ছে। স্কুল-কলেজ-ভার্সিটির বরাদ্দ হ্রাস পাচ্ছে। একইসাথে অবৈধ অভিবাসী তাড়ানোর গতি ত্বরান্বিত করতে আরো এক লাখ বেডের ডিটেনশেন সেন্টার নির্মাণ, এক হাজার ডিপোর্টেশন অফিসার নিয়োগ, এবং গ্রেফতারকৃতদের পরিবহন বাবদও মোটা অংকের অর্থ পেল হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এ অর্থের পরিমাণ ১৭০ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রেরই শুধু নয়, বিশ্বে আর কোন দেশের সশস্ত্র বাহিনীর জন্যেই এত বড় অংকের বাজেট নেই বলে জানা গেছে। অর্থাৎ ইতিমধ্যেই শুরু হওয়া ধর-পাকড়ে অভিবাসী সমাজে সৃষ্ট সন্ত্রস্ত্র অবস্থা আরো চরমে উঠবে শীঘ্রই-এমন আশংকা করা হচ্ছে।
এহেন অবস্থা প্রসঙ্গে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের উপ-পরিচালক (সরকার সম্পর্কিত) সারাহ মেহতা বলেন, আইসের এজেন্টরা এখোন অবাধ সুযোগ পাবেন প্রতিদিনের ৩ হাজারের টার্গেটেরও অনেক বেশী অভিবাসীকে গ্রেফতারের। অর্থাৎ এই অভিযান এখোন যুক্তরাষ্ট্রকে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে।
অপরদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম বলেন, আমেরিকানদের সার্বিক নিরাপত্তায় এই পদক্ষেপ অপরিসীম অবদান রাখবে। সন্ত্রাসী, ছিনতাইকারি, ধর্ষক, খুনীসহ জঘন্য অপরাধীরা গ্রেফতারের পর বহিষ্কৃত হলে গোটা সমাজ স্বস্তি ফিরে পাবে। আর এজন্যে আমেরিকানরা গত নির্বাচনে ট্রাম্পকে বিপুল বিজয় দিয়েছে।
আইসের পক্ষ থেকে আবারো সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে চিহ্নিত অপরাধীদের তথ্য সরবরাহের জন্যে। ১-৮৬৬-৩৪৭-২৪২৩ নম্বরে ফোন করলেই আইসের এজেন্টরা সরব হবে। এটা সিটিজেনদের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর